ঈদে পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীর উপচে পড়া ভীড়
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 9, 2026
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে ছিল উপচেপড়া ভিড়। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা, আর দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের সমাগম।
ঐতিহ্যবাহী পানাম নগরের প্রাচীন স্থাপনাগুলো ঘুরে দেখার পাশাপাশি দর্শনার্থীরা ছবি তোলা, আড্ডা আর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দিনটি উপভোগ করছেন। একইভাবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সবুজ প্রাঙ্গণেও দেখা গেছে মানুষের সরব উপস্থিতি।
দর্শনার্থীদের চাপ সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন সক্রিয় ছিলেন। তবুও ভিড়ের তীব্রতার কারণে কিছু এলাকায় যানজট তৈরি হয় এবং চলাচল ধীরগতিতে সীমাবদ্ধ থাকে।
দর্শনার্থীদের অনেকেই জানান, ঈদের ছুটিতে ঘরের বাইরে একটু ভিন্ন পরিবেশে সময় কাটানোর জন্যই তারা সোনারগাঁকে বেছে নিয়েছেন। কেউ পরিবার নিয়ে পিকনিক করছেন, কেউ বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো এলাকাজুড়ে।
ঢাকা থেকে আসা দর্শনার্থী আরিফ বলেন, ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে একটু খোলা জায়গায় আসতে চেয়েছিলাম। সোনারগাঁ সেই সুযোগটা দিয়েছে। বাচ্চারাও খুব আনন্দ করছে।
গাজীপুর থেকে আসা দর্শনার্থী নুসরাত জাহান বলেন,অনেকদিন পর সবাই মিলে ঘুরতে বের হয়েছি। এখানে এসে মনে হচ্ছে ঈদের আনন্দটা আরও বেড়ে গেছে, সময়টা সত্যিই উপভোগ করছি।
দর্শনার্থী আরমান বলেন,সাপ্তাহিক ছুটির দিনে পানাম নগর খোলা থাকায় আমাদের জন্য খুব ভালো হয়েছে। পরিবার নিয়ে এসে ঘুরতে পারছি, বাচ্চারাও আনন্দের সঙ্গে সময় কাটাচ্ছে।
পানাম নগরের সহকারী কাস্টোডিয়ান মোঃ তানজিলুর রহমান জানান, দর্শনার্থীর কথা চিন্তা করে ঈদুল ফিতরের দিন ও সাপ্তাহিক ছুটির সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তর পানাম নগর খোলা রেখেছে।
বিনোদন বিভাগের আরো খবর
-
বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি
-
এনসিপির অনুষ্ঠানে নাসীরুদ্দীনে যাওয়ার আগেই ‘ছাত্রদলের হামলা, আহত ২০
-
বিসিবির কাউন্সিলর মনোনীত হওয়ায় রনিকে সংবর্ধনা
-
আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি
-
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
-
আড়াইহাজার ইউনিয়ন যুবদলের সম্পাদককে বহিষ্কার
-
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের বহুমাত্রিক কর্মসূচি
-
ফতুল্লার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলায় সমঝোতা করার অভিযোগ মিথ্যা
-
মালেয়েশিয়ায় থেকেও হত্যা মামলার আসামি হলেন ব্যবসায়ী আক্তার
-
জিয়াউর রহমানের বিএনপি দলটি একমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে: মামুন মাহমুদ
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
-
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ রাজকীয় বিদায়, মালিকের মিথ্যাচার
-
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আসামি ৪
-
শহরের জিমখানায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
চাঁদা না দেওয়ায় পানিবন্দি সৌদি প্রবাসীর পরিবার
-
ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: ডিসি
আপনার মতামত লিখুন :