জীবন বাজি রেখে জাকির খানের সুনাম অক্ষুণ্ণ রাখবো : দিদার খন্দকার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 10, 2025
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে শহরের দেওভোগ পানির ট্যাংকি সংলগ্ন স্কুল মাঠে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকারের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার বলেন, প্রায় সময় আমরা দেখতে পাই, আমাদের নেতা জাকির খানের নাম ভাঙিয়ে অনেকে নানা ধরনের অপকর্ম করার চেষ্টা করে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যদি কেউ তার নাম ভাঙিয়ে কোন রকম অপকর্ম করার চেষ্টা করে আমরা তাকে ধরে পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করবো। প্রয়োজনে আমরা জীবন বাজি রেখে হলেও জাকির খানের সুনাম অক্ষুণ্ণ রাখবো। যাতে করে জাকির খান আগামীকে আমাদেরকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের কৃতি সন্তান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক মামলায় কারবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে থাকা সকল মামলা নিস্পত্তি হলেও অদৃশ্য ইশারায় আজও তিনি কারাবন্দি। আশা করি, অচিরেই তিনি কারামুক্তি হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন । তিনি আমাদের মাঝে ফিরে এসে আপনাদের সকলকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করে তুলবেন।
পাঁচ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী হিসেবে পোলাও চাল, খিচুড়ির চাল, সেমাই, চিনি, দুধ, লবন, মুগ ডাল দেওয়া হয়।
ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জানে আলম, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল, পারভেজ আলম, মোশারফ, মিঠু আহমেদ সহ প্রমুখ।
সংগঠন বিভাগের আরো খবর
-
বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি
-
এনসিপির অনুষ্ঠানে নাসীরুদ্দীনে যাওয়ার আগেই ‘ছাত্রদলের হামলা, আহত ২০
-
বিসিবির কাউন্সিলর মনোনীত হওয়ায় রনিকে সংবর্ধনা
-
আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি
-
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ
-
আড়াইহাজার ইউনিয়ন যুবদলের সম্পাদককে বহিষ্কার
-
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের বহুমাত্রিক কর্মসূচি
-
ফতুল্লার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলায় সমঝোতা করার অভিযোগ মিথ্যা
-
মালেয়েশিয়ায় থেকেও হত্যা মামলার আসামি হলেন ব্যবসায়ী আক্তার
-
জিয়াউর রহমানের বিএনপি দলটি একমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে: মামুন মাহমুদ
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
-
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ রাজকীয় বিদায়, মালিকের মিথ্যাচার
-
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আসামি ৪
-
শহরের জিমখানায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
চাঁদা না দেওয়ায় পানিবন্দি সৌদি প্রবাসীর পরিবার
-
ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: ডিসি
আপনার মতামত লিখুন :