বিদেশি মিডিয়া অনেক সময় মিথ্যা সংবাদ দিতে চায় : স্বরাষ্ট্র উপদেষ্টা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 10, 2025
মিথ্যা সংবাদ প্রকাশ না করার আহবান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে স্বাভাবিকভাবে মিথ্যা নিউজ গুলো অকোজো হয়ে যাবে। অনেকে মিথ্যা সংবাদ দিয়ে অটোমেটিক বেশি পয়সা আয় করে। আমাদের দেশের মিডিয়ার সাথে অনেক বিদেশি মিডিয়ার ভালো সম্পর্ক রয়েছে, তারা অনেক সময় মিথ্যা সংবাদ দিতে চায়। কিন্তু আপনারা সত্যি সংবাদ দিয়ে সেটাকে কাউন্টার করবেন। এতে করে তাদের মুখে চুনকালি পড়বে। আমাদের যদি কোন ভুল থাকে সেটা আপনারা প্রকাশ করেন। তাতে আমার কোন আপত্তি নেই। কিন্তু কোন মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না।
তিনি আরও বলেন, অন্যবারের তুলনায় এবার নদীর পানি ভালো রয়েছে। এবার পুণ্যাথীর সংখ্যা গতবারের তুলনায় অনেক বেশি। গতকাল রাত থেকে আজ রাত ১২ টা পর্যন্ত লগ্নের সময় অনুযায়ী আপনার পুণ্যস্নান করে নেবেন। এখানে কোস্ট গার্ড, নৌ পুলিশ, সেনাবাহিনী, আনসার, ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন সহ সবাই কাজ করছে।
তিনি বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এই স্থানকে কিভাবে পর্যটন কেন্দ্র করা যায় সে বিষয়ে আমরা দেখবো। কিন্তু পর্যটন কেন্দ্র থেকে গুরুত্বপূর্ন হচ্ছে এটা একটা পূণ্যভূমি। এটা ধর্মীয় বিষয়। পর্যটকরা এখানে আসলে ধর্মীয় ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
তিনি বলেন, আমাদের এখানে কোন ধরনের ভেদাভেদ নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান কারও কোন ভেদাভেদ নেই। এখানে আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে আমরা এখানে এসেছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ প্রমুখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান। শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা থেকে শুরু হয়ে ৫ এপ্রিল রাত ১২টা ৪৫ পর্যন্ত দুদিনব্যাপী এই উৎসব চলবে। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠেছেন দেশ-বিদেশ থেকে আসা লাখো পূণ্যার্থী।
এবারের স্নানোৎসবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, নারায়ণগঞ্জ প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনী নিয়মিত লাঙ্গলবন্দ স্নান উৎসব এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে এবার ড্রোন মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। পূণ্যার্থীদের সুবিধার জন্য ম্যাপ টানিয়ে দেওয়া হয়েছে।
ধর্ম বিভাগের আরো খবর
-
আসামিরা জামিনে মুক্তি পেয়ে ফের সোহাগকে প্রাণনাশের হুমকি
-
খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো : জিকো খান
-
ভুয়া কল রেকর্ড ছড়িয়ে ও মিথ্যা অপ্রপ্রচার চালিয়ে আজাদকে ফাঁসানোর চেষ্টা
-
কনকনে ঠান্ডায় স্থবির বন্দরের দক্ষিণ ও উত্তরাঞ্চল
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
সোনারগাঁয়ে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচির ব্যানার ছেঁড়ার অভিযোগে আটক ১
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
মাদক ব্যবসা ঠেকাতে ডিসি-এসপির কাছে ফতুল্লাবাসীর স্মারকলিপি
-
সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার
-
গুজবে কান দেবেন না : র্যাব অধিনায়ক
-
তেল চোর সিন্ডিকেটের প্রধান মেহেদী গ্রেফতার
-
আড়াইহাজারে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধ নিহত
-
শ্যালিকার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যা, দুই বছর পর স্বামী গ্রেফতার
-
অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে প্রধান শিক্ষক হরিকান্তর বিরুদ্ধে মানববন্ধন
-
বক্তাবলী ইউপি চেয়ারম্যান রশিদ গ্রেফতার, থানা ঘেরাও
-
সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু
-
শীতলক্ষ্যা নদীতে মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনায় আসামিরা ২ দিনের রিমান্ডে
আপনার মতামত লিখুন :