কোকাকোলার গুদামে গিয়ে হুমকি ও হামলার চেষ্টা, আটক ৪
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 10, 2025
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে কোকাকোলার এজেন্টের গুদামে গিয়ে সব ধরনের কোমলপানীয় ধ্বংসের হুমকি প্রদান ও হামলার চেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- হামদাদ শরীফ রাইয়ান (২৪), মো. জহির (৩০), মো. রিয়াদ (২৭) এবং মো. সুজন (১৮)। তারা সবাই জেলা সদরের মুসলিমনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা পৌনে ১২টার সময় বাপ্পী চত্বর এলাকার জাহিদ ওরফে জহিরের নেতৃত্বে ৬ থেকে ৭ জন যুবক বাংলাদেশ বেভারেজ লিমিটেডের কোমল পানীয় কোকা কোলার পরিবেশক 'দি জামাল অ্যান্ড কোম্পানি'র গুদামে প্রবেশ করেন। জাহিদ ওরফে জহির এবং তার সঙ্গে থাকা আজমীর শেখ সজলসহ সবাই নিজেদের তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ মহানগর শাখার অনুসারী হিসেবে পরিচয় দেন। তারা গুদামে মজুদকৃত কোকা কোলার সব ধরনের কোমলপানীয় পণ্য ধ্বংসের জন্য সেখানে দায়িত্বেরত নিরাপত্তা কর্মী ও অন্যান্য কর্মচারীদের হুমকি দেন এবং গুদামে হামলার চেষ্টাও করেন।
এ সময় হুমকি ও হামলার চেষ্টার বিষয়টি কোকা কোলার পরিবেশক 'দি জামাল এন্ড কোম্পানি'র পক্ষ থেকে সদর থানা পুলিশকে জানানো হয়। পরে সদর মডেল থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামদাদ শরীফ রাইয়ান, মো. জহির, মো. রিয়াদ ও মো. সুজন নামে চার যুবককে আটক করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, সাম্প্রতিক সময় ফিলিস্তিনে ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদে সারাদেশে চলমান প্রতিবাদ কর্মসূচি ঘিরে কিছু কিছু স্থানে সুযোগসন্ধানী গোষ্ঠী বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। সেই ধরনের একটি দুষ্কৃতকারী দল নিতাইগঞ্জে কোকাকোলা'র ডিলারের গুদামে গিয়ে হুমকিসহ হামলার চেষ্টা করেন। খবর পেয়ে আমি থানা পুলিশ নিয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে চারজনকে হাতেনাতে আটক করি। ঘটনার পর ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোকাকোলার ডিলারের পক্ষ থেকে মামলা ও আটকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটকরা একেকজন একেক প্রতিষ্ঠানে চাকরি করে। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছে কিনা এখন পর্যন্ত নিশ্চিত নই। তবে তাদের সবার ব্যক্তিগত বিষয়ে আমরা খতিয়ে দেখছি এবং যাবতীয় তথ্য সংগ্রহের চেষ্টা করছি।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
অবশেষে জামিন পেলেন আইভী
-
মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায় বিচারের দাবিতে সেলিম পরিবার
-
আসামিরা জামিনে মুক্তি পেয়ে ফের সোহাগকে প্রাণনাশের হুমকি
-
খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো : জিকো খান
-
ভুয়া কল রেকর্ড ছড়িয়ে ও মিথ্যা অপ্রপ্রচার চালিয়ে আজাদকে ফাঁসানোর চেষ্টা
-
কনকনে ঠান্ডায় স্থবির বন্দরের দক্ষিণ ও উত্তরাঞ্চল
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
সোনারগাঁয়ে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
-
মাদক ব্যবসা ঠেকাতে ডিসি-এসপির কাছে ফতুল্লাবাসীর স্মারকলিপি
-
সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার
-
গুজবে কান দেবেন না : র্যাব অধিনায়ক
-
তেল চোর সিন্ডিকেটের প্রধান মেহেদী গ্রেফতার
-
আড়াইহাজারে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধ নিহত
-
শ্যালিকার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যা, দুই বছর পর স্বামী গ্রেফতার
-
অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে প্রধান শিক্ষক হরিকান্তর বিরুদ্ধে মানববন্ধন
-
বক্তাবলী ইউপি চেয়ারম্যান রশিদ গ্রেফতার, থানা ঘেরাও
-
সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু
-
শীতলক্ষ্যা নদীতে মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনায় আসামিরা ২ দিনের রিমান্ডে
আপনার মতামত লিখুন :