আকিজ ফ্লাওয়ার ও ডাল মিলের উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৬শ টন অর্জিত হয়েছে : সিইও
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 7, 2025
আকিজ এসেনসিয়াল লিমিটেডের সিইও মোহাম্মদ মাহবুব আরসালান, আমাদের লক্ষ্যমাত্র অনুযায়ী বিগত এক বছরের মধ্যে আকিজ ফ্লাওয়ার ও ডাল মিলের উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৬শ টন অর্জিত হয়েছে। এছাড়া আকিজ এসেনসিয়ালের আটা, ময়দা, সুজি, লবণ, মসলা, লাচ্ছা সেমাই, বিভিন্ন ধরণের চাল সহ ২০-২২টি পণ্য রয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জে আকিজ এসেনসিয়াল লিমিটেডের কারখানায় দিনব্যাপী ‘পার্টনার্স মিট’ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০২০ সালে আকিজ এসেনসিয়ালের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের শিল্প জগতে মরহুম আকিজ উদ্দিন একজন আইকনিক ফিগার। ওনার সুযোগ্য সন্তান ও আকিজ রিসোর্সের এমডি ও সিইও শেখ জসিম উদ্দিন স্যার সহ আমাদের চেয়ারম্যান মেডামের নেতৃত্বে আকিজ রিসোর্সের অধীনে আকিজ এসেনসিয়াল এর যাত্রা ২০২০ সালে শুরু হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের লক্ষ্য সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা। নারায়ণগঞ্জে অবস্থিত আজিক ফ্লাওয়ার মিল ও ডাল মিল, রাজশাহীতে আজিক রাইস মিল সহ দেশের বিভিন্ন প্রান্তে আমাদের অসংখ্য কারখানা রয়েছে।
আড়াই শতাধিক পার্টনারদের নিয়ে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সারা দেশের প্রায় আড়াই শতাধিক পার্টনারদের নিয়ে আমরা মিলনমেলার আয়োজন করেছি। উন্নত মানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি তা সরেজমিনে দেখানোর জন্য আমাদের এই আয়োজন। উন্নত মানের পণ্য সরবরাহ করা হচ্ছে সেই আস্থা টুকু আমরা তাদেরকে দিতে চাই। এ সময় আমরা তাদের নানা পরামর্শ গ্রহণ করেছি।
আকিজের ডিলারদের পার্টনাস হিসেবে সম্মান দেখানোর বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ডিলারদের পার্টনার হিসেবে উল্লেখ করে তাদেরকে সম্মান দেখানো হয়েছে। এর ফলে তারা আরও অনুপ্রাণিত হয়ে আমাদের প্রতিষ্ঠানের উন্নতিতে জোড়ালো ভূমিকা রাখবে। আমাদের প্রতি তাদের আস্থার জায়গা আরও দৃঢ় হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন আকিজ এসেনসিয়াল লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এম এ মার্সেলার, চিফ বিজনেস ডেপোলাপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, ডেপুটি সিএফও কাজী মোক্তাকিন হোসেন, চিফ সাপ্লাই চেইন অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, হেড অফ প্রোডাকশন আরিফুল ইসলাম সহ প্রমুখ।
দিনব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনের পাশাপাশি ডিলারদের প্রতিষ্ঠানের নানা দিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়। এ সময় পণ্য উৎপাদনের গুণগত মান সহ নানা দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়।
ব্যবসা ও বানিজ্য বিভাগের আরো খবর
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
অবশেষে জামিন পেলেন আইভী
-
মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায় বিচারের দাবিতে সেলিম পরিবার
-
আসামিরা জামিনে মুক্তি পেয়ে ফের সোহাগকে প্রাণনাশের হুমকি
-
খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো : জিকো খান
-
ভুয়া কল রেকর্ড ছড়িয়ে ও মিথ্যা অপ্রপ্রচার চালিয়ে আজাদকে ফাঁসানোর চেষ্টা
-
কনকনে ঠান্ডায় স্থবির বন্দরের দক্ষিণ ও উত্তরাঞ্চল
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
সোনারগাঁয়ে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
-
মাদক ব্যবসা ঠেকাতে ডিসি-এসপির কাছে ফতুল্লাবাসীর স্মারকলিপি
-
সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার
-
গুজবে কান দেবেন না : র্যাব অধিনায়ক
-
তেল চোর সিন্ডিকেটের প্রধান মেহেদী গ্রেফতার
-
আড়াইহাজারে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধ নিহত
-
শ্যালিকার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যা, দুই বছর পর স্বামী গ্রেফতার
-
অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে প্রধান শিক্ষক হরিকান্তর বিরুদ্ধে মানববন্ধন
-
বক্তাবলী ইউপি চেয়ারম্যান রশিদ গ্রেফতার, থানা ঘেরাও
-
সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু
-
শীতলক্ষ্যা নদীতে মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনায় আসামিরা ২ দিনের রিমান্ডে
আপনার মতামত লিখুন :