গরুর ট্রলার নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : র্যাব
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 22, 2025
র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, নারায়ণগঞ্জে জোরপূর্বক গরুর ট্রাক বা ট্রলার নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছু অনাকাঙ্খিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটির দৃষ্টিগোচর হওয়ায় ইতোমধ্যে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরণের ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকালে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিলের বালুর মাঠের অস্থায়ী কুরবানীর পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, কোরবানীর ঈদকে সামনে রেখে আমাদের দায়িত্বকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে। হাটগুলোতে চাঁদাবাজি বন্ধে ও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় র্যাব এর কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি জাল টাকা সনাক্ত করতে প্রত্যেকটি হাটে র্যাবের পক্ষ থেকে মেশিন দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রথমে ঈদের পূর্বে ঈদের দিন একটা স্পেশাল ঈদ জামাতকে কন্দ্রে করে এবং ঈদের পরে বিশেষ করে সব জায়গায় হাটকে কেন্দ্র করে রোড প্রোটেকশন, রাস্তায় জ্যাম এবং ঘরমুখো মানুষরা গ্রামের বাড়িতে যাবে তাদেরকে নিরাপত্তা দেয়ার জন্য এগ্রেসিভ পেট্রোল, এক্সটেনসিভ পেট্রোল পরিচালনা করা হবে মহাসড়কগুলোতে।
ঈদের দিন জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা দেয়া হবে এবং ঈদের পরেও বাজার ম্যানেজমেন্ট ঠিক মত পরিষ্কার করছে কিনা ও মহাসড়কে নিরাপত্তা জোরদার করা এগুলো আমাদের দায়িত্বের মধ্যে এনে পরিকল্পনা করা হয়েছে এবং সে মোতাবেক কাজ করা হবে।
তারই অংশ হচ্ছে হাটের চাঁদাবাজি, অতিরিক্ত ইজারা আদায়, এ ধরণের অভিযোগ গ্রহণের জন্য প্রত্যেকটি হাটে র্যাবের সাপোর্ট সেন্টার এবং জাল টাকা সনাক্তের জন্য প্রত্যেক হাটে মেশিন সরবরাহ করা হয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
নির্বাচনে পরাজিত হয়ে এমপি আজাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আঙ্গুর-পারভীন
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
থানা থেকে লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
নারায়ণগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান
আপনার মতামত লিখুন :