ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করালো সেনাবাহিনী
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jun 22, 2025
ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে আবর্জনায় ভরাট হওয়া খাল পরিষ্কার করিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৩ জুন) সিদ্ধিরগঞ্জ এলাকার কংস খালটি পরিষ্কার করা হয়। এ সময় খালের দুই পাশে গড়ে ওঠা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ডিএনডি এলাকার পানি নিষ্কাশন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সেনাবাহিনীর মেজর মো. সাকিব আজওয়াদের নেতৃত্বে এ কার্যক্রম চলে।
এর আগে এ প্রকল্পের অধীনে ডিএনডি এলাকার অন্যান্য খালের পাশপাশি এটিও দখলমুক্ত ও পরিষ্কার করা হয়েছিল। তবে, স্থানীয় লোকজনের অসচেতনতার কারণে খালটি আবর্জনায় ভরাট হয়ে যাওয়াতে পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিল বলে জানান সেনা কর্মকর্তা সাকিব আজওয়াদ।
তিনি বলেন, ডিএনডি বাঁধের ভেতরের সংস্কার কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এখনও পানি নিষ্কাশনের জন্য সেচ পাম্পগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আগামী ৩০ জুন এ প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করা হবে।
“ডিএনডি বাঁধের ভেতরে টানা বর্ষন হলে সেই পানি সেচ পাম্প দিয়ে ১২ ঘন্টার মধ্যেই নিষ্কাশন করা হচ্ছে। ফলে জলাবদ্ধতা হচ্ছে না। কিন্তু কিছু জায়গায় খালগুলো ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলে পানির প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে। এগুলো নিয়েও কাজ করছে সেনাবাহিনী।”
স্থানীয় বাসিন্দাদের এ ব্যাপারে সচেতন হবারও আহ্বান জানান এ সেনা কর্মকর্তা।
ফতুল্লার লালপুর, ইসদাইর ও গাবতলী এলাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উল্লেখিত এলাকাগুলো ডিএনডি প্রকল্প এলাকার বাইরে। তাছাড়া, ওই এলাকার আবাসন নিচু ভূমিতে হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
নির্বাচনে পরাজিত হয়ে এমপি আজাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আঙ্গুর-পারভীন
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
থানা থেকে লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
নারায়ণগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান
আপনার মতামত লিখুন :