জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লা ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 20, 2025 জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লা ইউনিয়ন বিএনপির মিলাদ ও দোয়া
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে নেওয়াজ বিতরণ করা হয়।

রবিবার (১ জুন) দুপুরে ফতুল্লা কোতালের বাগ ক্লাব এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিম উল্লাহ করিম সেলিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরসূরি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। আর জাকির খানের হাতকে শক্তিশালী করার জন্য কোতালের বাগ এলাকার সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বচনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। 

ফাতুল্লা ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এরশাদ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুর হানিফ, বিএনপি নেতা জাকির আহমেদ, টিটু, হালিম, মোহাম্মদ শিবলু প্রধান, মো. আকাশ, মো. পারভেজ, মো. রনি, মোহাম্মদ অন্তর, মো. সাইমন প্রদান, সোহেল, রাজ্জাক, রহিম, আজম, জুলহাস সরকার, আব্দুল কাদির, ফয়সাল, সুমন সহ প্রমুখ।