গ্লোবাল অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেলেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 2, 2026
বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে দীর্ঘদিনের অবদান ও গুণগত মান নিশ্চিতকরণে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা, মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগ।
সম্প্রতি অনুষ্ঠিত ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তিনি ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি অ্যাস্যুরেন্সে উৎকর্ষতার স্বীকৃতি লাভ করেন। এই অর্জনের মাধ্যমে তিনি দেশের ব্যবসায়িক অঙ্গন ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনায় আসেন।
মোহাম্মদ সোহাগ দেশের অন্যতম কৃষিভিত্তিক শিল্পগোষ্ঠী মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও লজিস্টিকস খাতে সমন্বিত ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ডস কমিটির মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থান এবং নৈতিক ব্যবসায়িক চর্চার কারণেই তিনি এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছেন। উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে গুণগত মান নিশ্চিতকরণে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন।
আয়োজকরা আরও বলেন, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। বাংলাদেশের কৃষি ও খাদ্যপণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণে করপোরেট সুশাসন, দক্ষ জনবল এবং উদ্ভাবনী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মোহাম্মদ সোহাগের নেতৃত্বে মীম শরৎ গ্রুপ শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও শক্ত অবস্থান গড়ে তুলছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই আন্তর্জাতিক স্বীকৃতিকে ব্যবসায়িক সফলতার পাশাপাশি বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের জন্য একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখা হচ্ছে।
রাজনীতি বিভাগের আরো খবর
-
আইভীর দুই আইনজীবীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ, মুন্না রিমান্ডে
-
এমপি আল আমিন ও শওকতের পদোন্নতি
-
ফতুল্লায় গর্ভের সন্তান সহ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
-
বন্ড সুতার সিন্ডিকেটে নাজেহাল ব্যবসায়ীরা
-
ফতুল্লায় ১১ বছরের শিশুকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ
-
বন্দরে মাকসুদা হত্যা মামলার মাস্টার মাইন্ড সামাউল অধরা
-
দেওভোগে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যুতে দিদারের আর্থিক সহায়তা
-
শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্য বন্ধন : দিদার খন্দকার
-
সোনারগাঁয়ে গ্যাসের লাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩
-
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ওমরাহ যাচ্ছেন বন্দরের মারকাযুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী তানভির
-
সোনারগাঁয়ে গ্যাসের লাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩
-
লালপুর অনির্বাণ ক্রীড়া সংঘকে ক্যারাম বোর্ড ও টিভি উপহার
-
শারদীয় দুর্গাপূজায় রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
২৪০টি পূজামণ্ডপে জেলা পরিষদের ২৪ লাখ টাকা অনুদান প্রদান
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
আপনার মতামত লিখুন :