ফতুল্লায় সড়ক অবরোধ করে ফারিহা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 15, 2025
কারখানার বন্ধের প্রতিবাদে ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা । এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেটের সামনে শ্রমিকরা এ সড়ক অবরোধ করে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, ফতুল্লার টাগারপাড় এলাকায় অবস্থিত ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনে কয়েকশত শ্রমিক রয়েছে। মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে। আর ছাঁটাই করলেও পাওনা দেওয়া হয় না।
তারা আরও বলেন, সকাল ৮টার এক মিনিট পর কারখানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। রাস্তায় যানজট থাকলেও দুপুরে ২টার এক মিনিট পর গেটের সামনে হাজির হলেও ভেতরে যেতে দেয় না। কোনো কারণ ছাড়া এবং শ্রমিকদের দাবি দাওয়ার বিষয় সিদ্ধান্ত না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়া হয়।
নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক রাজীব ঘোষ বলেন, অনেক আগে থেকেই তাদের অসন্তোষ। এর আগেও কয়েকবার অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের ঝামেলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের কোনো ধরনের বকেয়া না থাকা সত্ত্বেও তারা রাস্তায় এসে সড়ক অবরোধ করে। তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে। বতর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
নির্বাচনে পরাজিত হয়ে এমপি আজাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আঙ্গুর-পারভীন
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
থানা থেকে লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
নারায়ণগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান
আপনার মতামত লিখুন :