রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি, আহত ১২
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 16, 2025
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে। বুধবার ১৫ জানুয়ারি বিকালে উপজেলার মাছিমপুর এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার মাছিমপুর এলাকার রাকিব, বিজয়, শাহিন সহ ১২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন। গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকেই মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোহাম্মদ আলী ও রাকিব (ওরফে গুই) রাকিবের কয়েক দফায় ঝগড়া-বিবাদ হয়েছে। এর জের ধরে আজ বিকেলে দুই পক্ষ অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে রাকিব (ওরফে গুই) রাকিব, বিজয়, শাহিন গুলিবিদ্ধ হয়। এছাড়াও আরো ৯ জন সহ আহত হয়েছে বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
নির্বাচনে পরাজিত হয়ে এমপি আজাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আঙ্গুর-পারভীন
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
থানা থেকে লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
নারায়ণগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান
আপনার মতামত লিখুন :