সোনারগাঁয়ে যুবদল নেতার বিরুদ্ধে কোটি টাকার মালামাল লুটের অভিযোগ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 19, 2025
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদার টাকা না পেয়ে এ. এন.জেড টেক্সটাইল মিলের এক কোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া ও তার লোকজনের বিরুদ্ধে এই লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার (১৫ জানুয়ারি) রাতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।জানা গেছে, গত বুধবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গ্রামে এ. এন.জেড টেক্সটাইল মিলসের নির্মাণ কাজের সময় এ ঘটনা ঘটে। পরে রাতে সোনারগাঁ থানায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আনোয়ার হোসেন ১ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ দায়ের করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া, মোতালেব মেম্বার, মুসা মিয়া, দিপু মিয়া, নাঈম,আরিফ, মোক্তারসহ এক থেকে দেড়'শ জনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিএনপি নেতা আশরাফ ভূইয়ার নেতৃত্বে উপরোক্ত আসামীরা এ. এন.জেড টেক্সটাইল মিলের নির্মাণ কাজে বাঁধা দিয়ে ২৫ লক্ষ টাকা দাবী করেন। এ চাঁদা না পেয়ে বুধবার সকালে নির্মাধীন স্থানে প্রবেশ করে আশরাফ ভূইয়াসহ ১০০-১৫০ জন সন্ত্রাসীর মাধ্যমে ঘরের টিন, গ্রিল, দরজা, জানালা, টিউবওয়েল, পানির মোটর, শ্যালো মেশিন এবং প্রায় ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট, ৩০ টন আইভীম সহ মোট ১ কোটির মালামাল লুট করে নিয়ে যায়।
এ. এন.জেড টেক্সটাইল মিলের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ৫ আগষ্টের পর এক দল বিএনপি নেতা আমাদের কাজের জায়গায় ২৫ লক্ষ চাঁদা না দিলে কাজ করতে দিবেনা বলে হুমকি প্রদান করে আসছিলো। এরই ধারাবাহিকতায় আজ আমাদের নির্মাণাধীন কাজে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়ার নেতৃত্বে একদল চাঁদাবাজ সন্ত্রাসীদরা দেশিয় অস্ত্র নিয়ে বাঁধা দিয়ে শ্রমিকদের মেরে ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই সাথে তাদের জমি দাবী করে ব্যানার লাগিয়ে যায়। এ বিষয়ে আমি ১৯ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছি।
কোম্পানির নিরাপত্তা কর্মী বাবুল মিয়া জানান, কয়েক মাস ধরেই যুবদল নেতা আশরাফ ভূইয়া চাঁদা দাবী করে আসছিল। গতকাল সকালে তারা আমাদের কাজে বাঁধা ও ককটেল ফুটিয়ে আমার থাকার ঘরটিসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে।
জমি বিক্রেতা শহিদুল্লাহ ভূইয়া বলেন, আমি গত বছর আনোয়ার হোসেনের কাছে জমিটি বিক্রয় করেছি। স্থানীয় বিএনপি নেতাদের দাবীকৃত চাঁদা না দিতে চাইলে তারা তাদের জমি দাবী করে সন্ত্রাসী বাহিনী মাধ্যমে নির্মাধীণ কাজের সব মালামাল লুটে নিয়ে যায়।
অভিযুক্ত উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। কে বা কারা এসব কাজ করেছে আমি জানিনা।
অভিযুক্ত জামপুর ইউনিয়নের যুবদলের সভাপতি এমদাদুল হক দিপু বলেন, ঘটনাস্থলে আমার রেজিষ্টিকৃত জমি আছে৷ সে জায়গা মেপে সীমানা নির্ধারণ করতে গেলে আমাদের উপর হামলা চালায়। থানায় আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে চলে আসার পর কি ঘটেছে আমার জানা নেই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে ১ কোটি টাকার মালামাল লুটের ও জমিদখলের পৃথক দুইটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
নির্বাচনে পরাজিত হয়ে এমপি আজাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আঙ্গুর-পারভীন
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
থানা থেকে লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
নারায়ণগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান
আপনার মতামত লিখুন :