ফতুল্লায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 21, 2025
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে আরএন নিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা। সোমবার (২০ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর এলাকায় অবরোধ করে রাখেন। এতে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।
এর আগে রোববার একই দাবিতে শহরের চাষাঢ়া বিকেএমইএ ভবনের সামনে রাস্তা অবরোধ করে রেখেছিলেন আরএন টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।
বিক্ষুব্দ শ্রমিকরা বলেন, সরকারঘোষিত ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা হলেও তারা পান মাত্র ৯ হাজার টাকা। এই বেতনও মাসের শুরুতে সময়মতো দেওয়া হয় না। এছাড়া, শ্রম আইন অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, মাতৃত্বকালীন ছুটি, ওভারটাইম ও নাইটবিল সময়মতো পরিশোধেরও দাবি জানান।
সম্প্রতি কারখানাটির অন্তত ৫৭ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে অভিযোগ করে শ্রমিকরা আরও বলেন, ছাঁটাই করা শ্রমিকদের চাকুরিতে পুনর্বহাল করতে হবে।
বিক্ষোভের মুখে বিকেলে মালিকপক্ষ তাদের দাবি মেনে নিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে যোগদানের ঘোষণা দেন।

শিল্প পুলিশ জানায়, মালিকপক্ষের সঙ্গে ১২ দফা দাবির ব্যাপারে আলোচনা করে সমাধানের জন্য রাস্তা ফাঁকা করে দিয়ে তাদের নিয়ে আরএন টেক্সটাইল লিমিটেডের ভেতরে যান এবং আলোচনায় বসেন। পরে শ্রমিকদের ১২ দফা দাবি মালিকপক্ষ মেনে নেয়। এতে তারা মঙ্গলবার থেকে কাজে যোগদানের ঘোষণা দেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা বলেন, শ্রমিকরা ১২ দফা দাবিতে ও তাদের ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন। আমাদের শিল্প পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সেখানে মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করেছেন। মালিকপক্ষ দাবি মেনে নিয়েছে, শ্রমিকরা ফিরে গেছেন। কাল থেকে কাজে যোগ দেবেন।

নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
নির্বাচনে পরাজিত হয়ে এমপি আজাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আঙ্গুর-পারভীন
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
থানা থেকে লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
নারায়ণগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান
আপনার মতামত লিখুন :