আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি, আহত ২
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 23, 2025
আড়াইহাজারে তিন বাড়িতে ডাকাতির ঘটনা হয়েছে। এতে দুজন আহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার লালুর কান্দি ও কলাগাছিয়ায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, রাত আড়াইটায় ১০-১৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া গ্রামে মানিকের বাড়িতে হানা দিয়ে মানিক ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে নগদ ১ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকারসহ অন্য মালামাল লুটে নেয়।
অন্যদিকে রাত দেড় টায় খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দী গ্রামের জয়নালের ঘরের টিনের বেড়া ভেঙ্গে ১২/১৩ জন মুখোশ পরিহিত ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে নগদ ১০ হাজার টাকা, ১টি মোবাইল ফোন, গৃহিণীর গলায় থাকা রুপার চেইন ও বিদেশী টর্চ লাইট ছিনিয়ে নেয়। পরে ডাকাত দল জয়নাল আবেদীনের ছেলে মিছির আলীর ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে নগদ ৮ হাজার টাকা, ১ আনা ওজনের স্বর্ণের কানের দুল, ৮ আনা ওজনের রুপার অলংকার লুটে নেয়। পরে এলাকাবাসী খবর পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে লোকজন জড়ো হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
নির্বাচনে পরাজিত হয়ে এমপি আজাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আঙ্গুর-পারভীন
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
থানা থেকে লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
নারায়ণগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান
আপনার মতামত লিখুন :