ফতুল্লায় পলিথিন কারখানায় আগুন, মালামাল পুড়ে ছাই
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 30, 2025
নারায়ণগঞ্জের ফতুল্লায় আতশবাজির আগুন থেকে আল মদিনা ট্রেডার্স নামের একটি পলি কারখানায় আগুন লেগেছে। আগুনে কারখানার মজুতকৃত পলি, কার্টন ও কাঁচামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনগত রাত ১টায় ফতুল্লার লালপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, ফতুল্লার পঞ্চবটি এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের চায়না প্রকল্পের অভ্যন্তরে একটি জন্মদিনের অনুষ্ঠানে প্রচুর পরিমাণ আতশবাজি ফোটানো হয়। সেই আতশবাজির আগুন পাশের এলাকা লালপুরের একটি পলি কারখানায় ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যেই টিনশেড কারখানাটির চারদিকে আগুন ছড়িয়ে পড়ে ও ভয়াবহ আকার ধারণ করে।
কারখানার মালিক সুমন মিয়া বলেন, আতশবাজির আগুনের স্ফুলিঙ্গ পড়ে কারখানার এক পাশে আগুন লাগে। ভেতরে পলিথিন তৈরির দানা, কাটুন ও সুতা থাকায় আগুন অল্পতেই ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট কাজ শুরু করে। সোয়া সোয়া ২টার দিকে আমরা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হই।
তিনি আরও বলেন, আশেপাশে পুকুর না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। আগুনে কারখানার মজুতকৃত পলি, কার্টন ও কাঁচামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে। যতটুকু শুনেছি পাশের একটি জন্মদিনের অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
নির্বাচনে পরাজিত হয়ে এমপি আজাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আঙ্গুর-পারভীন
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
থানা থেকে লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
নারায়ণগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান
আপনার মতামত লিখুন :