প্রকাশ্যে দুই পুলিশ সদস্যকে মারধর, ভিডিও ভাইরাল
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 6, 2025
রূপগঞ্জের পূর্বাচল তিনশ’ ফিট সড়কে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা আদায় ও চালকদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা। এ সময় তারা ভুলতা-কুড়িল বিশ্বরোড সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি ডাবল-ডেকার বাস আটকে দিয়ে যাত্রী নামিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে দুই পুলিশ সদস্যকে মারধর করে বিক্ষুব্ধ সিএনজি চালকরা।বুধবার (৫ মার্চ) দুপুরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিক্ষুব্ধ সিএনজি চালকরা জানান, গত কয়েকদিন ধরে বিআরটিসি বাস কর্তৃপক্ষের লোকজন তাদের কাছ থেকে প্রতি মাসে ৩ থেকে ৪ হাজার টাকা চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিআরটিসি-সমর্থিত রাকিব ও জিহাদের নেতৃত্বে ১০-১৫ জনের একটি লাঠিয়াল বাহিনী বেশ কয়েকজন সিএনজি চালককে মারধর করে এবং সিএনজি ভাঙচুর চালায়। বিষয়টি বিআরটিসি কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
বুধবার সকাল থেকে আবারও চাঁদার দাবিতে সিএনজি চালকদের ওপর হামলা চালায় রাকিব-জিহাদ বাহিনী। তারা ৩-৪ জন সিএনজি চালককে মারধর করে ও সিএনজি ভাঙচুর করে। এর প্রতিবাদে দুপুর ১টার দিকে সিএনজি চালকরা একত্রিত হয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পাশে বিক্ষোভ শুরু করে। তারা সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি বাস আটকে দিয়ে যাত্রী নামিয়ে দেয় এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে ও বিআরটিসির বাস চালু করার চেষ্টা চালালে বিক্ষুব্ধ সিএনজি চালকরা এসআই সায়েম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, “সংঘর্ষের ঘটনায় আমাদের দুই পুলিশ সদস্য (এসআই সায়েম ও কনস্টেবল বাচ্চু) আহত হয়েছেন। এ ঘটনায় তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলা করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর স্বার্থে এ সড়কে নিরাপদ গণপরিবহন চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”
আইন আদালত বিভাগের আরো খবর
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
নির্বাচনে পরাজিত হয়ে এমপি আজাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আঙ্গুর-পারভীন
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
থানা থেকে লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
নারায়ণগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান
আপনার মতামত লিখুন :