ফতুল্লায় ৮ প্রতিষ্ঠানকে ৩ লাখ জরিমানা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 30, 2025
ফতুল্লার পাগলা এলাকায় বায়ুদূষণের অভিযোগে ৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১২ মার্চ) এই জরিমানা আদায় করা হয়।পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।
পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর ৭(৩) ধারা লঙ্ঘনের দায়ে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা শিল্পবর্জ্য ও ধোয়ার মাধ্যমে বায়ু দূষণ সৃষ্টি করছিল, যা স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল।
অভিযানে পপি এন্ড সন্স, মেসার্স জুয়েল এন্টারপ্রাইজ, মেসার্স আব্দুল্লাহ কুদ্দুস এন্ড সন্স, এ. আর. এন্টারপ্রাইজ, এমএস পিয়াস এন্টারপ্রাইজ, আইনতা ব্রিক সেন্টার, তামান্না এন্টারপ্রাইজ, মেসার্স আব্দুল্লাহ রহমান ট্রেডার্স এন্ড ট্রান্সপোর্টকে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
নির্বাচনে পরাজিত হয়ে এমপি আজাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আঙ্গুর-পারভীন
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
থানা থেকে লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
নারায়ণগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান
আপনার মতামত লিখুন :