আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারী দল
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 10, 2025
বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) পরিদর্শন করেছেন একদল বিদেশি বিনিয়োগকারী। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আড়াইহাজারে বিএসইজেড পরিদর্শন করেন তারা।
জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় দিন ৩৬ বিনিয়োগকারী পরিদর্শনে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন- চায়নার ১০ জন, জাপানের ৩ জন, সৌদি আরবের ৩ জন, আরব আমিরাতে ৩ জন, যুক্তরাষ্ট্রের ৮ জন, ভারতের ১ জন এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ৮ জন।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় দিন বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজ-খবর নিচ্ছেন। খতিয়ে দেখছেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ।
শুরুতেই বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে সুইডিশ কোম্পানি নিলর্ন ১০ হাজার স্কয়ার মিটারের একটি প্লট নেন। এ বিষয়ে এটি চুক্তি স্বাক্ষর হয়।
এর মাধ্যমে সুইডিশ এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের বিনিয়োগে শুভ সূচনা হয়েছে। দিনভর এই ইকোনমিক জোন ঘুরে দেখবেন বিনিয়োগকারীরা।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন ‘এ বছর সংস্কারের বছর, আমরা বিনিয়োগকারীদের নিয়ে এসে নতুন বাংলাদেশ দেখাতে চাই। ১০ বছর পর বাংলাদেশ কেমন হবে সেই আভাস দেয়া হবে এবারের সামিটে। বাংলাদেশের ব্যাপারে বিশ্বের ধারণা চেঞ্জ করা হবে এই সামিটের মাধ্যমে।’
উল্লেখ্য, রাজধানীর ঢাকায় গত সোমবার থেকে দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে চার দিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ শুরু হয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
চাঁদা না দেওয়ায় পানিবন্দি সৌদি প্রবাসীর পরিবার
-
নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ, যান চলাচল স্বাভাবিক
-
নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন টিপু
-
শিল্পী ওসমান পরিবারের ঘরোয়া লোক, বিএনপির কেউ না: টিপু
-
ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: ডিসি
-
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আসামি ৪
-
যুক্তরাষ্ট্রে দেখা গেছে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ডিশ বাবুকে
-
মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা, আটক ১
-
নারী আইনজীবী বেয়াদবি করায় আমি প্রতিবাদ করেছি : টিপু
-
আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৪
-
ত্বকী হত্যার তদন্ত শিগগিরই শেষ করার কথা জানালেন ব়্যাব
-
বন্দরে সব স্ট্যান্ডের ইজারা বাতিল করলেন প্রশাসক সাখাওয়াত
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
আপনার মতামত লিখুন :