বন্দরে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল উদ্ধার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 10, 2025
নারায়ণগঞ্জের বন্দরে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের বন্দর থানার দেউলী বটতলা পাঁকা রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্রটি উদ্ধার করা হয়।এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, "গত সোমবার (৭ এপ্রিল) রাত্রিকালীন ডিউটির সময়ে জানতে পারি বন্দর থানাধীন দেউলী বটতলা পাঁকা রাস্তার পাশে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় অস্ত্রধারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল রাস্তায় ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে অস্ত্রটি রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।"
উদ্ধারকৃত পিস্তলটির দৈর্ঘ্য বাটসহ ৮ ইঞ্চি, বডি স্টিল কালার এবং বাট সোনালী কালারের। পিস্তলের গায়ে ইংরেজীতে "RND" সহ আরো কিছু ইংরেজী অক্ষর অস্পষ্টভাবে লেখা রয়েছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
নির্বাচনে পরাজিত হয়ে এমপি আজাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আঙ্গুর-পারভীন
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
থানা থেকে লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
নারায়ণগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান
আপনার মতামত লিখুন :