ফতুল্লায় ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে পুলিশে দিল জনতা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: May 7, 2025
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিন জনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ফতুল্লার মুসলিম নগর এলাকায় এই ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন, মুসলিম নগর এলাকার ছাত্রলীগ নেতা তালহা শেখ (২২), তার পিতা কামাল (৫৫) এবং চাচা জামাল (৪৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, তালহা শেখ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয়রা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তালহা শেখ নেতৃত্বে ছাত্র জনতার ওপর নির্যাতন চালানো হয়। এছাড়াও, আওয়ামী লীগের শাসনামলে তালহা শেখ ও তার পরিবারের সদস্যরা স্থানীয় এলাকায় প্রভাব খাটিয়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে দাবি করেছেন তারা।
ঘটনার পর উত্তেজিত জনতা তালহা ও তার স্বজনদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “স্থানীয়রা তিনজনকে ধরে আমাদের কাছে সোপর্দ করেছে। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কি না, তা আমরা এখনো নিশ্চিত নই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
-
পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি
-
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, গুলিতে আহত ৪
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
নির্বাচনে পরাজিত হয়ে এমপি আজাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আঙ্গুর-পারভীন
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
থানা থেকে লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
মহাঅষ্টমীর স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দে নানা প্রস্তুতি
-
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
-
স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
-
শীতলক্ষ্যা নদীতে ডুবলো প্রাইভেট কার, বেঁচে গেল চালক
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রনির গণদোয়া
-
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
-
ফতুল্লায় প্রকাশ্যে বোমা ফাটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-
শহরে আগুনে পুড়লো ৩৫টি দোকান
-
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় যুবদল নেতা রনির দোয়া
-
নারায়ণগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান
আপনার মতামত লিখুন :