রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 24, 2026 রেড ক্রিসেন্ট নির্বাচনে নিরব রায়হানের দুই পদে মনোনয়ন সংগ্রহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনসিপির নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক নিরব রায়হান। 

শনিবার (২৪ অক্টোবর) ইউনিটের সচিবের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

জানা গেছে, গত
বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। আগামী ২৫ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এবারের নির্বাচনে একজন সহ-সভাপতি (ভাইস চেয়ারম্যান), একজন সাধারণ সম্পাদক ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।

মনোনয়নপত্র সংগ্রহ করে নিরব রায়হান বলেন, রেড ক্রিসেন্ট একটি মানব সেবামূলক সংগঠন। আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটিকে কুক্ষিগত করে রাখা হয়েছিলো। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত এড হক কমিটিতে আমার থাকার সুযোগ হয়েছিলো। সে সুবাদে রেড ক্রিসেন্টের সাথে থেকে কাজ করেছি৷ আগামীতেও নারায়ণগঞ্জের স্বার্থে রেড ক্রিসেন্টের সাথে থেকে সেবামূলক কাজে অংশ নিতেই নির্বাচনে অংশগ্রহণ করতেছি৷ সবার দোয়া ও সমর্থন আমি প্রত্যাশা করি৷ ইনশাআল্লাহ ভালো কিছুর অপেক্ষায় আছি৷

নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সাথে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবো।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের এই নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।