বাণিজ্য মেলায় দ্বিগুণ বেড়েছে বেচা-বিক্রি, সন্তুষ্ট ব্যবসায়ীরা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jan 22, 2025
নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল শহরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর জমে ওঠেছে। বিগত সময়ের তুলনায় দ্বিগুন বেচা-বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে করে ব্যবসায়ীদের মুখে হাঁসি ফুটে উঠেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকেলে পূর্বাচল উপ-শহরের ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, ‘বিকেল থেকে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। মেলার স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত। এতে করে ব্যবসায়ীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, প্রতি বছরের মত এবারো হাতিল ফার্ণিচারে ৫-১০ শতাংশ ডিসকাউন্ট দেয়া হচ্ছে। এর সাথে ফ্রি ডেলিভারীর ব্যবস্থা করা হয়েছে। ফলে ক্রেতাদের আগ্রাহ আরও বেড়েছে।
তারিক কার্পেট ইন্ডাস্ট্রিয়াসের মালিক মোহাম্মদ আয়াজ বলেন, আগের তুলনায় আমাদের বেচাকেনা অনেক বেড়েছে। প্রতিদিন ১০-১২ টি করে কার্পেট বিক্রি হচ্ছে। বিশেষ করে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি। বিশেষ করে গত ১০ দিন ধরে এই বিক্রির পরিবার বেড়ে গেছে। তাছাড়া অনলাইনেও অনেক ক্রেতারা যোগাযোগ করে নানা পণ্য কিনে নিচ্ছেন।
মেলায় ঘুরতে এসে কাশ্মীরি শাল কিনছেন তমা বেগম। তিনি বলেন, মেলায় অনেক পণ্যের দাম রিজেনেবল মনে হয়েছে। এছাড়া আনকমন কিছু পণ্য মেলায় উঠেছে। সেসব পণ্য কিনেছি। পরিবারের সকল সদস্যের জন্য অনেক কিছু কিনেছি।
আনিস মিয়া তার মেয়ের জন্য পুতুল কিনছেন। তিনি বলেন, আমার একমাত্র মেয়েকে নিয়ে মেলায় ঘুরতে এসেছি। সে বায়না ধরেছে পুতুন কিনে দেয়ার জন্য। তাছাড়া পরিবারের অন্য সদস্যদের জন্য শীতের কাপড় সহ নানা পণ্য কিনেছি।
এ বিষয়ে বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার বলেন, এবারের মেলার আসর পুরোদমে জমে উঠেছে। দিন যত অতিবাহিত হচ্ছে মেলায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা তত বাড়ছে। আশা করি, আমরা খুব ভালো কিছু করতে পারবো।
প্রসঙ্গত, এবারের মেলার আসরে বিভিন্ন ক্যাটাগরির ৩৬২টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ আছে। ই-টিকেটিংয়ের মাধ্যমে ঘরে বসে টিকিট কেটে সহজেই মেলায় প্রবেশ করা যাচ্ছে। মাসব্যাপী এই মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকছে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
ব্যবসা ও বানিজ্য বিভাগের আরো খবর
-
মাদক নির্মূলে প্রশাসনকে নিয়ে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এমপি আজাদ
-
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ
-
অধ্যাপক মামুন মাহমুদের ঈদ শুভেচ্ছা
-
ইন্টারপোলের সহযোগিতায় কাতার থেকে আব্রাহাম হত্যার আসামি গ্রেফতার
-
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী
-
বিশ্বজুড়ে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি কোরবানি হচ্ছেনা
-
নাসিক বর্জ্যবাহী গাড়িতে চড়ে নগর পরিদর্শনে সাখাওয়াত
-
ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
-
শিল্পী ওসমান পরিবারের ঘরোয়া লোক, বিএনপির কেউ না: টিপু
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
এম আর এম ফোর্সেস সিকিউরিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া
-
ফিল্ম স্টাইলে পরীক্ষার্থীর টাকা ও মোবাইল হাতিয়ে নেয় ব্লাকমেইলাররা
-
হকার পুনর্বাসনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল
-
ফতুল্লার হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ
-
ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ রাজকীয় বিদায়, মালিকের মিথ্যাচার
-
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আসামি ৪
-
শহরের জিমখানায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
-
বন্দরে কলেজ ছাত্রের রগ কর্তন, যুবদল নেতা সহ আসামি ১০
-
চাঁদা না দেওয়ায় পানিবন্দি সৌদি প্রবাসীর পরিবার
-
ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: ডিসি
আপনার মতামত লিখুন :