আসামিরা জামিনে মুক্তি পেয়ে ফের সোহাগকে প্রাণনাশের হুমকি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Mar 24, 2026
অপহরণ মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ। অজ্ঞাত নম্বর থেকে নিয়মিত হুমকিমূলক ফোন ও ভয়েস মেসেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের আশঙ্কা এবং ব্যবসায়িক ক্ষতির ভয় নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তাঁর পরিবার। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
মো. সোহাগ মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেনারেল গ্রুপের পরিচালক।
জিডিতে উল্লেখ করা হয়, গত বছরের ১ জুন রাতে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় সরকারি তোলারাম কলেজের সামনে থেকে ৫–৬ জন ব্যক্তি তাঁকে জোরপূর্বক অপহরণ করে পটুয়াখালী নিয়ে যান। পরদিন সোমবার (২ জুন) পটুয়াখালীর পায়রা বন্দর ফেরিঘাট এলাকায় একটি গাড়ির ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তাঁর স্ত্রী মোসা. তানিয়া আহাম্মেদ বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ মামলার কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।
জিডি অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ১ নম্বর আসামি আল আমিন ওরফে জিতু অপহরণের পরিকল্পনার বিষয়টি আদালতে স্বীকার করেন।
মামলার আসামিরা হলেন—আল আমিন ওরফে জিতু (৩০), মো. সাকিব হোসেন (২৪), মো. কবির হালদার (৪০), মো. ছাহাদ (২৩) ও ইমরান হোসেন মোহন (৩১)। গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে তাঁরা জামিনে মুক্তি পান।
জিডিতে উল্লেখ করা হয়, জামিনে মুক্তির পর অপহরণের মূল পরিকল্পনাকারী আল আমিন ওরফে জিতুর পরামর্শ ও প্ররোচনায় অন্য আসামিরা মামলা প্রত্যাহারের জন্য মো. সোহাগ ও তাঁর স্ত্রীকে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
এ ছাড়া আল আমিন ওরফে জিতুর ঘনিষ্ঠ রাশেদুল হক সাজু ও মিজানুর রহমান বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে ভয়েস মেসেজ পাঠাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এসব বার্তায় মো. সোহাগের ব্যবসায়িক ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয় করা এবং ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে বলে জিডিতে উল্লেখ করা হয়।
মো. সোহাগ বলেন, তিনি ও তাঁর পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এভাবে হুমকি অব্যাহত থাকলে তাঁর ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি, নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘‘বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগীর নিরাপত্তা আমাদের অগ্রাধিকার।”
ব্যবসায়-বাণিজ্য বিভাগের আরো খবর
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :