গুজবে কান দেবেন না : র্যাব অধিনায়ক
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 1, 2025
নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম সাজ্জাদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি শহরের আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপসহ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, “নারায়ণগঞ্জে ছোট-বড় মিলিয়ে ২২৪টি পূজা মণ্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে আগে থেকেই গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। টহল টিমের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং পূজা আয়োজকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।”
তিনি আরও বলেন, “বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়ে নাশকতার চেষ্টা করা হয়েছিল। তবে এ বছর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই যেন সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন।”
র্যাব-১১ এর অধিনায়ক বলেন, “নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা, এটিকে দেশের প্রাণকেন্দ্র ও কমার্শিয়াল হাব বলা হয়। গুজবে কান না দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সকলে মিলে মিলেমিশে উৎসব উদযাপন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা।”
এরপর তিনি শহরের টানবাজার সাহাপাড়া মণ্ডপ, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও মন্দির এবং মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি শংকর কুমার সাহা, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পি প্রমুখ।

নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান

নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :