বিএনপির নেতাকর্মীরা কখনো শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালায়নি : এমপি আজাদ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Sep 27, 2026
বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে পালাননি, বরং শেখ হাসিনা ও তাঁর অনুসারীরাই দেশ ছেড়েছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, “বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়ে নাই। জেল-জুলুম সহ্য করে রাজপথে থেকেছে। শেখ হাসিনা ও তাঁর বাহিনী জনগণের ওপর গুলি চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে, তার কারণে জনগণের সামনে এসে দাঁড়ানোর মতো মানসিক শক্তি তাদের নেই।”
আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “তারা ডিসেম্বরে দেশে আসার কথা বলে। তাদের সেই মনোবল নেই। হয়তো ২০৪০ সালের ডিসেম্বরে আসতে পারে।”
বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে আজাদ বলেন, “বিদেশে কিংবা নেপালে বসে বড় বড় কথা বলে ক্রেডিট নেওয়ার কিছু নেই। বিএনপির রাজনীতি চাপাবাজির নয়। সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপুর মতো নেতারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছেন। বিএনপির নেতাকর্মীরা পালাতে শেখেনি।”
অন্য একটি রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, দলটি প্রতিনিয়ত উসকানি দিচ্ছে এবং ইতিহাসে বারবার প্রতারণা করেছে। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আজাদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেতাকর্মীরা ধৈর্য ধারণ করছেন। সেই ধৈর্যের বাঁধ ভেঙে গেলে পরিস্থিতি ‘ভয়াবহ’ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্স ২ বিভাগের আরো খবর
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
বিএনপির নেতাকর্মীরা কখনো শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালায়নি : এমপি আজাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
নারায়ণগঞ্জে বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা!
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
আড়াইহাজারে আওয়ামীলীগের বালাই নাই, বিএনপি সুসংগঠিত : এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :