সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Apr 19, 2026
জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন রূপগঞ্জের ব্যবসায়ী ও এলাকাবাসী। এ সময় তারা ন্যায়বিচারের মাধ্যমে সেলিম প্রধানের মুক্তি দাবি করেন।
বুধবার (৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা এ দাবি করেন।
তবে আশ্চর্যের বিষয় হলো- একটি মহল ষড়যন্ত্র করে তাকে মিথ্যা ও রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আওয়ামীলীগের সাথে সম্পৃক্ততার কথা জানিয়েছে। অথচ বিগত আওয়ামী লীগ সরকার আমালে ষড়যন্ত্রমূলকভাবে ৪ বছরের বেশি সময় তাকে কারাভোগ করতে হয়েছে। সেসময় বিএনপির অর্থদাতা ও দলটির শীর্ষ নেতাদের সাথে সুসম্পর্কের অভিযোগ তুলে তাকে নানাভাবে নির্যাতন করা হয়েছে।
বাংলাদেশ হিউম্যান রাইস মনিটরিং কাউন্সিরিংএর মহাসচিব তালুকদার মনিরুজ্জামান মনির বলেন, সেলিম প্রধান আজ ষড়যন্ত্রের শিকার। ইতোমধ্যে তিনি দুটি মামলায় জামিন পেয়েছেন। এরপরও তাকে সন্ত্রাস বিরোধী আইনে ফের তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে তার মুক্তির দাবি জানাচ্ছি। এছাড়া তথ্য প্রযুক্তির মাধ্যমে অনলাইনে তার বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক বিশেষণ ব্যবহারে কুৎসা রটাচ্ছে, এর নিন্দা ও প্রতিবাদ জানাই।
ব্যবসায়ী কবির শেখ বলেন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, আজকে সেলিম প্রধানের জন্য মানববন্ধন করতে হচ্ছে। তার মাধ্যমে রূপগঞ্জের ও নারায়ণগঞ্জের হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। কিন্তু তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছে। তাকে মুক্তি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইস মনিটরিং কাউন্সিরিংএর মহাসচিব তালুকদার মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ ব্যবসায়ী সমিতির চ্যয়ারম্যান মো. রাকিব, জাপান-বাংলাদেশ আড়তের সদস্য আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, মো. কবির শেখ, ঈসমাইল সজিব, আল আমীন সহ প্রমুখ।
প্রসঙ্গত, গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর বারিধারার নেক্সাস ক্যাফে প্লেস থেকে সিসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধানকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় তাকে জেলে প্রেরণ করা হয়। পরে ২০ অক্টোবর মাদকের মামলায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা শিউলি সেলিম প্রধানের জামিন মঞ্জুর করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন তাকে সন্ত্রাসবিরোধী আইনে (বৈষম্য বিরোধী) অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। সেই মামলায় তাকে আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন। সেই থেকে এখন পর্যন্ত তিনি জেলে রয়েছেন।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নারায়ণগঞ্জ বারে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে মানুষের ঢল
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
নারায়ণগঞ্জে বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা!
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
আপনার মতামত লিখুন :