অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 2, 2026 অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের বাসিন্দা নয়ন হোসেনের ছেলে অসুস্থ রনি হোসেনের পাশে আর্থিক সহায়তা প্রদান করে দাড়িয়েছেন কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা দিদার খন্দকার। পা ও কোমড়ের হাড় ক্ষয় নিয়ে দীর্ঘ সময় ধরে আক্রান্ত রনি। এ সময় অসুস্থ অপারেশন সময়ে পাশে থাকার আশ্বাস দেয়া হয়।

সোমবার ১ নভেম্বর বিকালে অসুস্থ রনিকে দিদার খন্দকারের বাসায় নিয়ে যান তার ছেলে মিরাজ খন্দকার।

দিদার খন্দকার জানান, রনি দীর্ঘ সময় ধরে পায়ে হাড় ক্ষয় হতে শুরু করে। একাধিক ডাক্তারের পরামর্শে তাকে অপারেশন করার সাজেশন্স দেয়া হয়। কিন্তু প্রায় ৪/৫ লাখ টাকা খরচ হওয়া কারণে বার বার পিছপা হন রনি। তার খোজখবর নিয়ে দেখা গেছে বাকি জীবন রক্ষা করতে রনিকে দ্রুত অপারেশন করা প্রয়োজন। তার অপারেশেনের যথাসম্ভব সহায়তা করার ঘোষনা দিয়েছি।