সিদ্ধিরগঞ্জ পুলে অটোচালকদের অবরোধে চরম যাত্রী ভোগান্তি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 15, 2026
নারায়ণগঞ্জ শহরে অটোরিকশা প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে প্রায় ৪০ মিনিটের এ অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোরিকশাচালকরা সড়কে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে তাঁরা কাঠ, বাঁশ ও প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে সড়কে যানজটের সৃষ্টি হয়।
অবরোধকারী চালকরা নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অটোরিকশা চলাচলের অনুমতি, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ এবং পুলিশের মামলা ও জরিমানাসংক্রান্ত সমস্যার সমাধান দাবি করেন। তাঁদের অভিযোগ, অটোরিকশার বিরুদ্ধে প্রতিটি মামলায় তিন হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে।
অবরোধে আটকে পড়া এক যাত্রী বলেন, ‘আমরা অনেক কষ্ট করে ইপিজেডে চাকরি করতে যাই। কিন্তু সড়ক অবরোধের কারণে কর্মস্থলে যেতে পারছি না। শিক্ষার্থীরাও রাস্তায় আটকে আছে। সাধারণ মানুষকে জিম্মি করে এভাবে সড়ক বন্ধ রাখা উচিত নয়।’
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন। পরে চালকরা অবরোধ তুলে নিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘ঘটনাস্থলে এএসআই রাজ্জাককে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
পদ্মা সেতুর নিচ থেকে মাটি কাটছে কারা?
-
দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসকের সাথে রিয়াদের সাক্ষাৎ
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
বস্তা প্রতি অতিরিক্ত টাকা আদায় করা হয়নি : ব্যবসায়ী সোহাগ
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
২৪০টি পূজামণ্ডপে জেলা পরিষদের ২৪ লাখ টাকা অনুদান প্রদান
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
আপনার মতামত লিখুন :