বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Jul 13, 2026
নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুটি শর্টগান লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে বন্দর উপজেলার হরিপুর বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন শীতলক্ষ্যা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন-আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সি
এ ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপির পক্ষে মো. মনির হোসেন বাদী হয়ে একই দিন দুপুরে বন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে শীতলক্ষ্যা নদীর ঘাটে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল সেখানে এসে তাদের ঘিরে ফেলে। দলের একজন নৌকায় অবস্থান করলেও বাকিরা রামদা ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুই আনসার সদস্যের সঙ্গে ধস্তাধস্তি করে।
একপর্যায়ে ডাকাতরা আনসার সদস্য সৈকত মিয়ার এবং মো. মনিরুজ্জামান মুন্সির ব্যবহৃত দুটি শর্টগান ছিনিয়ে নেয়। পরে তারা ইঞ্জিনচালিত নৌকায় করে কাঁচপুরমুখী উত্তর দিকে পালিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ডাকাতদের সবার পরনে কালো প্যান্ট ও কালো গেঞ্জি ছিল। তারা মুখে মাস্ক পরিহিত ছিল এবং তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন অস্ত্র লুটের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৭
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ
-
অতিরিক্ত হারে টোল নিতাইগঞ্জের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে : মোহাম্মদ সোহাগ
-
শামীম ওসমানের নিদের্শে বিএনপির প্রতিটি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে : দিদার খন্দকার
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি সোহাগ ও সেক্রেটারী জামান
-
যুগোপযোগী উন্নয়নের মাইলফলক ছোঁয়ার প্রত্যয়ে নবনির্বাচিত সভাপতি সোহাগ
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
-
আড়াইহাজার-পুরিন্দা সড়কে দীর্ঘদিনের ভোগান্তির পথচলার অবসান
-
নয়ামাটিতে পূজার সময় মন্দিরে হামলা করলো যুবক
-
সিদ্ধিরগঞ্জে আ:লীগ নেতা জসিম গাজী গ্রেফতার
-
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ
-
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুটে নিল মুখোশধারী ডাকাত
-
সোনারগাঁয়ের জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার
-
গণশুনানিতে নাগরিকদের অভিযোগ শুনলেন ডিসি
-
আড়াইহাজারে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
আপনার মতামত লিখুন :