ফতুল্লায় গভীর রাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আ’গু’ন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 16, 2026
নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীররাতে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যাললে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির টিনের তৈরি অস্থায়ী কার্যাললের সমানে অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে দুজন আরোহী কার্যালয়ের সামনে পাহারা দেয় এবং অপর মোটরসাইকেল থেকে হেলমেট পরিহিত এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে প্লাস্টিকের চেয়ারে আগুন লাগিয়ে দ্রুত দৌড়ে মেইন রোডের দিকে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন বলেন, মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া ওই দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। তদন্তকারী টিম কাজ করছে।
তিনি আরও বলেন, আগুন লাগানো স্থানটি সরাসরি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়; স্থানীয় বিএনপির কিছু নেতা সেখানে বসে আলাপ-আলোচনা করতেন। তারপরও আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।
-
প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিল মৎস্যজীবী দলের সভাপতি
-
বিতর্কিত ফেরদাউসের ‘গোপন’ ভিডিও ভাইরাল
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
শিক্ষকদের যে আহ্বান জানালেন এমপি আজাদ
-
ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
নানা সমালোচনার মধ্যে নারায়ণগঞ্জে আসছেন মুফতি আমির হামজা
-
সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
-
ককটেল বিস্ফোরণের অভিযোগে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
-
গোপন ভিডিও নিয়ে খোলাসা করেনি ফেরদাউস, দাবি বানোয়াট
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
-
বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
আপনার মতামত লিখুন :