প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 7, 2026
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির সামনের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠিসোঁটার আঘাতে মো. নাঈম খান (৬০) নামে এক চা দোকানি নিহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাঈম খান ওই এলাকার মৃত মঈন খানের ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে নাঈম খানের বিরোধ চলছিল। শনিবার দুপুরে এ বিরোধের জেরে হোসেন, ইকবাল ও মায়াসহ তিন থেকে চারজন লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ের জামাতা ইমরান জানান, রাস্তার জায়গা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই তাঁর শ্বশুরের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ইমরান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নাঈম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতা সহ ২১ জন আসামি
-
নারায়ণগঞ্জ বারে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
দিদার খন্দকারের চমকপ্রদ ‘বেবী ল্যান্ড’ পার্ক উদ্বোধনে জাকির খান
-
শ্রমিক অসন্তোষের নেপথ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা, বললেন রিয়াদ চৌধুরী
-
আইনজীবী স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
আপনার মতামত লিখুন :