ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 6, 2026
স্টাফ রিপোর্টার: মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনে আড়াইহাজার সহ নারায়ণগঞ্জের প্রত্যেকটি জায়গায় আপনাদের পাশে পেয়েছি। বিগত সময়ে বিভিন্নভাবে আমাদের পরস্পর থেকে দ‚রে রাখার চেষ্টা করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের কাছ থেকে হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে দ‚রে সরিয়ে রাখার জন্য নানা ধরনের চক্রান্ত করতো। কিন্তু গত দুই বছরে আমরা তার প্রমাণ পেয়েছি বিএনপি ক্ষমতায় আসার পর আমরা সবাই আপনাদের পাশে আছি।’
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে দুর্গাপ‚জা উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আর্থিক অনুদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা কখনোই হিন্দু-মুসলিম ভেদাভেদ করি নাই। আমরা সবাই ভাই ভাই। আপনাদের যে শৃঙ্খলা ও সম্প্রীতি আমরা দেখেছি, তা অত্যন্ত প্রশংসনীয়।’
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। একটি সুন্দর, সংস্কৃতিমনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গঠনে তিনি কাজ করছেন। এ কারণে আপনাদের জন্যও বিশেষ পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ, আপনারা সেগুলোর সুফল পাবেন।’
তিনি আরও বলেন, ‘আপনাদের সহযোগিতা ও সেবা করার জন্য আমরা সবসময় পাশে থাকতে চাই। আমরা আশা করছি, ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরাও আপনাদের পাশে থাকব।’
মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন একটি সামাজিক ফাউন্ডেশন। কারও চিকিৎসার ক্ষেত্রে অসুবিধা হলে কিংবা পড়ালেখার ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়লে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব।’
এ সময় জেলা প‚জা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফসহ প‚জা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দসহ বিভিন্ন প‚জা মÐপের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে মোস্তাফিজুর রহমান ভ‚ঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব ফাউন্ডেশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ৪০টি মন্ডপে ২০ হাজার করে ৮ লাখ টাকা আর্থিক অর্থ মন্ডপ কর্তৃপক্ষের কাছে তুলে দেন।
বক্স ২ বিভাগের আরো খবর
-
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নারায়ণগঞ্জ বারে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে মানুষের ঢল
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
জামায়াতের মত মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি : ফজলুর রহমান
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
নারায়ণগঞ্জে বিশেষ সংকেতে চলছে পাসপোর্ট ব্যবসা!
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
ট্রলারডুবিতে ৪ মৃত্যর জন্য দায়ী কে?
-
নিরাপত্তার স্বার্থে অস্ত্র ফেরত চেয়ে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন
-
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
আপনার মতামত লিখুন :