কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 12, 2026
এক মাসের মাথায় পুনরায় অংশীজনদের সাথে কোনো আলোচনা ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যানের কাছে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিবের সাথে জরুরি সাক্ষাৎ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
সংগঠনটির জেলা সভাপতি সৃজয় সাহা ও সাধারণ সম্পাদক সৌরভ সেন এক যৌথ বিবৃতিতে ভাড়া বৃদ্ধির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র ফেডারেশন জানায়, কোনো ধরনের পূর্ব আলোচনা বা সিদ্ধান্ত ছাড়াই আজ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ও বন্ধন পরিবহন যাত্রীদের কাছ থেকে ৫৮ টাকার পরিবর্তে ৬০ টাকা ভাড়া আদায় করছে।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ এনডিএ চেয়ারম্যানকে জানান, গত ৭ অক্টোবর জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং এনডিএ চেয়ারম্যানের উপস্থিতিতে ৭টি ছাত্র সংগঠন, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজ এবং বাস মালিকদের সমন্বয়ে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে সবার সম্মতিক্রমে বাস ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস ৩৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ভবিষ্যতে সব পক্ষের আলোচনা ছাড়া কোনোভাবেই বাস ভাড়া বাড়ানো যাবে না বলে সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
নেতৃবৃন্দ বলেন, পূর্বের সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো ধরনের আলোচনা ছাড়াই বাস মালিকদের এই ভাড়া বৃদ্ধি সাধারণ যাত্রীদের সাথে চরম প্রতারণার শামিল।
বিজ্ঞপ্তিতে তারা আরও জানানো হয়, ছাত্র ফেডারেশনের দাবির মুখে এনডিএ চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে বাস মালিক সমিতির প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেন এবং বর্ধিত ভাড়া আদায় অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেন।
অবিলম্বে এই বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পূর্বের নির্ধারিত ভাড়া কার্যকর না করলে সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র ফেডারেশন।
Box-4 বিভাগের আরো খবর
-
৭৫ নারীর হাতে সেলাই মেশিন দিলেন মামুন মাহমুদ
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
শহরের আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ
-
এনসিপি নেত্রী তাবাসসুমের বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ
-
বিতর্কিত ফেরদাউসের ‘গোপন’ ভিডিও ভাইরাল
-
প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিল মৎস্যজীবী দলের সভাপতি
-
আগুনে ক্ষতিগ্রস্থদের ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুন মাহমুদের, সর্বাত্মক সহযোগিতায় রিয়াদ চৌধুরী
-
জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর সামনের সড়ক অবরোধ–ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
-
মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা আর নেই
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
আপনার মতামত লিখুন :