শহরের আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 12, 2026
নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট সংলগ্ন আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বাড়াতে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই মহড়ার আয়োজন করে। এতে শোরুমের কর্মকর্তা-কর্মচারী, মার্কেটের ব্যবসায়ী ও পথচারীরা অংশ নেন। মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা হাতে কলমে দেখিয়ে দেন, গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে পানি, ভেজা কাপড় ও অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভাতে হয়। এছাড়া ফায়ার এক্সটিংগুইশার চালানোর সঠিক নিয়মও শেখানো হয়।
এ সময় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, রেলগেট এলাকার মতো ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত বাণিজ্যিক এলাকায় একটি ছোট আগুন মুহূর্তে বড় দুর্ঘটনায় রূপ নিতে পারে। তাই প্রতিটি মার্কেট ও শোরুমে অগ্নিনির্বাপক যন্ত্র রাখা এবং কর্মীদের প্রশিক্ষণ থাকা জরুরি। মহড়া শেষে উপস্থিত সবাইকে প্রাথমিক অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ দেওয়া হয়।
Box-6 বিভাগের আরো খবর
-
শহরের আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ
-
এনসিপি নেত্রী তাবাসসুমের বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ
-
বিতর্কিত ফেরদাউসের ‘গোপন’ ভিডিও ভাইরাল
-
প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিল মৎস্যজীবী দলের সভাপতি
-
আগুনে ক্ষতিগ্রস্থদের ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুন মাহমুদের, সর্বাত্মক সহযোগিতায় রিয়াদ চৌধুরী
-
জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর সামনের সড়ক অবরোধ–ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
-
মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা আর নেই
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার, জানিয়েছেন তথ্য উপদেষ্টা
-
ফের মহানগর জামায়াতের আমির জব্বার, জেলায় গিয়াস
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
আপনার মতামত লিখুন :