জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর সামনের সড়ক অবরোধ–ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 10, 2026
শরীয়তপুর প্রতিনিধি : লগি-বইঠা হাতে জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও দুটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সেতুসহ আশপাশের এলাকায় কয়েক শ যানবাহন আটকা পড়ে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ৭০০ থেকে ৮০০ লোক নাওডোবা এলাকায় জড়ো হন। তাদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং সমর্থকেরা ছিলেন। পরে তারা লগি-বইঠা হাতে টোল প্লাজার সামনে এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় কয়েক দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। সড়কে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকও ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
অবরোধের ফলে ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে পদ্মা সেতুর ওপর ও আশপাশের সড়কে যানজট তৈরি হয়। পরে পদ্মা সেতু দক্ষিণ থানা, শিবচর হাইওয়ে থানা ও জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শিবচর হাইওয়ে থানার ওসি এনামুল হাসান বলেন, অতিরিক্ত পুলিশ, পদ্মা সেতু দক্ষিণ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সরিয়ে দেন।
এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে ফেসবুকে মঙ্গলবার (১০ নভেম্বর) দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। এ কর্মসূচি ঘিরে আগের দিন থেকেই শরীয়তপুরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের জড়ো হওয়ার তথ্য ছড়িয়ে পড়ে। সোমবার সন্ধ্যায় পুলিশ নাওডোবা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়। পরে সেখানে শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়।
রাতের বিক্ষোভে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরকে বক্তব্য দিতে দেখা যায়। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হলে তা প্রতিহত করার কথা বলতে শোনা যায়।
ঘটনাস্থলের কাছেই পদ্মা সেতু দক্ষিণ থানা, সেনানিবাস, সেতুর সার্ভিস এলাকা ও টোল প্লাজা অবস্থিত। এমন গুরুত্বপূর্ণ এলাকায় গভীর রাতে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Box-4 বিভাগের আরো খবর
-
জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর সামনের সড়ক অবরোধ–ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
-
মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা আর নেই
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার, জানিয়েছেন তথ্য উপদেষ্টা
-
ফের মহানগর জামায়াতের আমির জব্বার, জেলায় গিয়াস
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
যেকোন ক্রাইসিসে আমরা রাজপথে থাকবো : এমপি আজাদ
-
সরকার বদল হলেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসে নি
-
বিপ্লব ও সংহতি দিবসে খোরশেদের নেতৃত্বে রাজধানীতে নেতাকর্মীদের র্যালী
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
আপনার মতামত লিখুন :