সিদ্ধিরগঞ্জে প্রতারক সাইফুল গ্রেফতার


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 16, 2026 সিদ্ধিরগঞ্জে প্রতারক সাইফুল গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সৌদি বাংলা প্রোপার্টিজ লিমিটেডের শতাধিক গ্রাহকের বুকিংয়ের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকত প্রতারক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহজাহানপুর থানা পুলিশ সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম।

জানা যায়, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে সৌদি বাংলা প্রোপার্টিজ লিমিটেডের নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় শতাধিক গ্রাহকের কাছ থেকে নেওয়া বুকিংয়ের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

গ্রাহকের বুকিংয়ের কোটি কোটি টাকা আত্মসাতের আরোও জড়িতরা হলেন, ওই প্রতিষ্ঠানের স্টাফ মো. রাকিব, মারুফ, শরিফ, স্থানীয় সন্ত্রাসী সাগর, দোকান বুকিংয়ের মালিক মাওলানা আবুল কাশেম, মহসিন, শহিদুল, রনি, মোতালেব ও লুৎফর।

ভুক্তভোগীদের অভিযোগ, সৌদি বাংলা প্রোপার্টিজের চেয়ারম্যান এম তাজুল ইসলাম গ্রাহকদের বুকিংয়ের টাকার হিসাব এবং এক দোকান একাধিক ব্যাক্তির কাছে কেন বিক্রি করলে হিসাব চাইলে টাকার হিসাবে ব্যাপক গরমিল ধরা পরে। পরবর্তীতে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মামুন সাইফুল ইসলামের কাছে হিসাব চাইলে তিনি বিভিন্ন সময় নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। এ ছাড়া ওই ব্যাক্তিকে বিভিন্ন ভাবে হয়রানি করেন। পরে স্থানীয় সন্ত্রাসী সাগর কে দিয়ে ভুক্তভোগীদেরকে বিভিন্ন সময় হুমকি ও প্রাননাশের ভয়ভীতি দেখায়। ওই সন্ত্রাসী সাগরসহ বেশ কয়েকজনকে মাসে মোটা অংকের দিয়ে লালন পালন করতো প্রতারক সাইফুল ইসলাম।

অভিযোগ রয়েছে, গ্রাহকদের কাছ থেকে নেওয়া কোটি কোটি টাকা আত্মসাতের মাধ্যমে সাইফুল ইসলাম নিজের নামে ও তার স্ত্রীর নামে এবং তার শ্বশুর বাড়ি লোকজনের নামে দেশের বিভিন্ন এলাকায় জমি ও বহুতল ভবনসহ সম্পদ গড়ে তুলেছেন। 

এ বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম বলেন, “সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।”