গোপন ভিডিও নিয়ে খোলাসা করেনি ফেরদাউস, দাবি বানোয়াট
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 13, 2026
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অশ্লীল ভিডিওকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান। তবে ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, নাকি তাঁর ব্যক্তিগত কোনো ভিডিও—এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি। বরং সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই সংবাদ সম্মেলন শেষ করেন এই নেতা।
শুক্রবার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেরদাউসুর রহমান জানান, গত ১১ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জড়িয়ে একটি অশ্লীল ও অসামাজিক ভিডিও ছড়িয়ে পড়ে। তিনি ঢাকার বাইরে থাকায় ঘটনার একদিন পর এ বিষয়ে প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষ তাঁকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ফেরদাউসুর রহমান বলেন, বিভিন্ন সময়ে একটি বিশেষ মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে আসছে। রাজনৈতিক কর্মী হিসেবে তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে অংশ নেন। সেখানে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। এসব বিষয়কে পুঁজি করে একটি গোষ্ঠী তাঁর সম্মানহানির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ‘আমি যদি কোনো অপরাধে লিপ্ত থাকি কিংবা অপরাধ করে থাকি, তাহলে দেশে আইন আছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।’
নিজের রাজনৈতিক অতীত তুলে ধরে তিনি বলেন, ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে ছিলেন। এ কারণে ফ্যাসিস্টদের দেওয়া ৪৬টি মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ সময় তাঁকে পলাতক জীবনও কাটাতে হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব অপপ্রচার দ্রুত নিয়ন্ত্রণ করা প্রয়োজন। অন্যথায় তিনি, সরকার ও রাষ্ট্র কেউই নিরাপদ থাকবে না। এ বিষয়ে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
তবে সংবাদ সম্মেলনে তাঁর বক্তব্যের পরও ভাইরাল ভিডিও ঘিরে বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি। ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে কি না, নাকি তাঁর ব্যক্তিগত কোনো ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করা হয়েছে—এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি। ভিডিওটির সত্যতা যাচাইয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না কিংবা এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সেটিও পরিষ্কার করেননি।
সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে বেশ কয়েকজন অনুসারী উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার একপর্যায়ে রূঢ় আচরণকে কেন্দ্র করে পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন শেষ করেন ফেরদাউসুর রহমান।
তবে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ না দেওয়া এবং ভাইরাল ভিডিওর বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না আসায় সংবাদ সম্মেলন শেষে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যায়।
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
আ.লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে সরকার : এমপি আল আমিন
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
এনসিপি নেত্রী তাবাসসুমের বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ
-
জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর সামনের সড়ক অবরোধ–ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
বিতর্কিত ফেরদাউসের ‘গোপন’ ভিডিও ভাইরাল
-
মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা আর নেই
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
আপনার মতামত লিখুন :