ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 13, 2026
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তারের মৃত্যু হয়েছে। প্রায় দেড় মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার মারা যায় আফরিন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর ঘুমন্ত অবস্থায় আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন তার মামি সোনিয়া আক্তার। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এক মাস চিকিৎসাধীন থাকার পর অর্থাভাবে তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
এঘটনায় গত ২৭ অক্টোবর আফরিনের মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্ত মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও সোনিয়ার বোন-জামাই মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
আফরিনের মা রওশন আরা অভিযোগ করেন, অর্থাভাবে মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। চিকিৎসার খরচ বহন করতে না পারায় তার মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় গ্রেপ্তার তিনজন কারাগারে রয়েছেন। কিশোরীর মায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Box-6 বিভাগের আরো খবর
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
আ.লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে সরকার : এমপি আল আমিন
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
কেন্দ্রীয় কমিটিতে শওকত, মহানগর এনসিপির আহ্বায়ক মুক্তি
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
এনসিপি নেত্রী তাবাসসুমের বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ
-
জয় বাংলা স্লোগান দিয়ে পদ্মা সেতুর সামনের সড়ক অবরোধ–ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
বিতর্কিত ফেরদাউসের ‘গোপন’ ভিডিও ভাইরাল
-
মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা আর নেই
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
-
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
-
মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ জন
-
বিদেশি অস্ত্র বিক্রি করতে এসে ৩ জন গ্রেফতার
-
প্রতিপক্ষের হামলায় চা দোকানিকে হত্যার অভিযোগ
-
‘রহস্যজটে’ ঘেরা জহির হত্যা মামলা
-
ফতুল্লায় শ্রমিক লীগ সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
-
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক ইমরান
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
আপনার মতামত লিখুন :