নারায়ণগঞ্জে চার ধাপে ইউনিয়ন নির্বাচন শুরু ২১ জানুয়ারি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 20, 2026
নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদে চার ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আগামী বছরের ২১ জানুয়ারি আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণের মধ্য দিয়ে জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ধাপভিত্তিক তালিকায় নারায়ণগঞ্জের ইউনিয়নগুলোকে চারটি ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশিত তালিকা ও ঘোষিত ধাপভিত্তিক সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ২০২৭ আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ও রূপগঞ্জ উপজেলার ৭টিসহ মোট ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
তৃতীয় ধাপে ২৯ এপ্রিল বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে এবং চতুর্থ ধাপে ১৩ মে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ হিসাবে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার মোট ৩৯টি ইউনিয়ন পরিষদ চারটি ধাপে অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১০টি, দ্বিতীয় ধাপে ১৪টি, তৃতীয় ধাপে ৫টি এবং চতুর্থ ধাপে ১০টি ইউনিয়ন রয়েছে।
তবে পঞ্চম ধাপের তালিকায় নারায়ণগঞ্জ জেলার কোনো ইউনিয়ন নেই।
উল্লেখ্য, ধাপভিত্তিক তালিকায় ইউনিয়নগুলোর নির্বাচনী পর্যায় নির্ধারণ করা হলেও সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর চূড়ান্ত তফসিল এখনো আলাদাভাবে নিশ্চিত করা হয়নি। ফলে ঘোষিত সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
-
ফতুল্লায় ডাইংয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক
-
নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ও ট্রাকে আ’গু’ন দিয়েছে দুর্বৃত্তরা
-
থানা থেকে তাঁতী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে চড় খেলেন এনসিপি নেতা, কনস্টেবল বরখাস্ত
-
বহিষ্কার হওয়া জুয়েল আরমান ভাঙচুর-লুটপাটের মামলার আসামি
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
অবশেষে লোকালয়ে দেখা সেই কুমির উদ্ধার
-
স’ন্ত্রা’সী হা’মলা ও হ’ত্যাকা’ণ্ডের পর কৃষকদল নেতা জুয়েল আরমান বহিষ্কার
-
গাড়িতে আগুন দিলে আ. লীগের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে : রনি
-
নারায়ণগঞ্জে চার ধাপে ইউনিয়ন নির্বাচন শুরু ২১ জানুয়ারি
-
শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে আ’গু’ন
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
ককটেল বিস্ফোরণের অভিযোগে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
-
ফতুল্লায় গভীর রাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আ’গু’ন
-
সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আল্টিমেটাম
-
সিদ্ধিরগঞ্জে প্রতারক সাইফুল গ্রেফতার
-
ডিবির অভিযানে জেলা কৃষক লীগ নেতা গ্রেফতার
-
কবুতর চুরির অভিযোগে গণ‘পি‘টু‘নিতে যুবকের মৃত্যু
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
আপনার মতামত লিখুন :