শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে আ’গু’ন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 19, 2026
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে একদল যুবক।
বুধবার (১৮ নভেম্বর) রাতে ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্যের পরিত্যাক্ত বাড়িতে আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাত (শেখ রিফাত) এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। বাড়িতে সামনের গেইটে শামীম ওসমানের ছবি সাটিয়ে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করে ও নানা স্লোগান দেয়। এ সময় তারা মিছিল করে নানা স্লোগান দেয়, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘রশি লাগলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে’।
জামতলা এলাকার নৈশ প্রহরী মো. হারুন অর রশিদ বলেন, এক দল যুবক মিছিল নিয়ে এসে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে বেশ কয়েক স্থানে আগুন জ্বলে উঠে। পরে বাড়ির ভেতরের অংশেও তারা আগুন দেওয়ার চেষ্টা করে। এতে স্থানীয় লোকজন বাধা দিলে তারা দ্রুত চলে যান। এদিকে অল্প পরিমাণে বিভিন্ন স্থানে আগুন জ্বলে উঠলেও পরে তা নিভিয়ে ফেলা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, সাবেক এমপি শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে জামতলা এলাকায় শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়ি এবং উত্তর চাষাঢ়া এলাকায় তাঁর ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন এই দুই রাজনৈতিক নেতার বাড়ি ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর করা হয়।
-
শ্রমিকদের ধন্যবাদ দিয়ে আন্দোলনে না জড়ানোর আহ্বান এমপি আজাদের
-
কবুতর চুরির অভিযোগে গণ‘পি‘টু‘নিতে যুবকের মৃত্যু
-
জুয়েল বাহিনীর তাণ্ডবের ভিডিও ধারণ করায় যুবককে কু’পি’য়ে হ’ত্যা
-
শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে আ’গু’ন
-
স’ন্ত্রা’সী হা’মলা ও হ’ত্যাকা’ণ্ডের পর কৃষকদল নেতা জুয়েল আরমান বহিষ্কার
-
নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ও ট্রাকে আ’গু’ন দিয়েছে দুর্বৃত্তরা
-
আমরা রাজপথে থেকে আওয়ামী লীগকে মোকাবিলা করব: সজল
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
গাড়িতে আগুন দিলে আ. লীগের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে : রনি
-
আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: রিয়াদ চৌধুরী
-
কবুতর চুরির অভিযোগে গণ‘পি‘টু‘নিতে যুবকের মৃত্যু
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
-
বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
আপনার মতামত লিখুন :