একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 18, 2026
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে এক রাতে পৃথক তিনটি স্থানে তিনটি বাস ও দুটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে সাড়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
রাত সাড়ে তিনটার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের হাইওয়ে রোডে আব্দুর রশিদ মার্কেটের পাশে মেঘলা বাস ডিপোর সামনে দাঁড়িয়ে থাকা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দুʼটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলের অদ‚রে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভ‚ঁইয়া দিপুর বাড়ি।
প্রত্যক্ষদর্শী ও বাসের স্টাফ মো. আলম বলেন, রাত সাড়ে তিনটার দিকে মেঘলা বাস ডিপোর সামনে দুʼটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে বাস দুʼটিতে আগুন ধরিয়ে দ্রæত পালিয়ে যায়। মুহ‚র্তের মধ্যে আগুন দুটি বাসে ছড়িয়ে পড়ে।
“আমি প্রথমে মনে করছিলাম। রোড ডাকাতি করতে আসছে। পরে ডাকাত ডাকাত বইলা যখন চিল্লান দিসি একজন বলতেছে 'গুল্লি কইরা দে।' তখন একটা ফাঁকা আওয়াজ করলো কিনা জানি না, আমি উল্টা দিকে দৌঁড় দিছি।”
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন নেভায়। ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মো. আলম।
বাস দুʼটির ভাড়ার টাকায় অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের খরচ মেটাতেন জানিয়ে বাসমালিক শহিদুল আলম বলেন, “আমার গাড়ি দুইটা এমপির বাড়ির সামনের এ স্ট্যান্ডে সবসময় থাকে। রাতে কে বা কারা আগুন দিয়া আমার সব শ্যাষ কইরা দিয়া গেছে।”
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু জানান, গোলাকান্দাইল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
স্থানীয় স‚ত্রে জানা যায়, মহাসড়কের ইউটার্ন সংলগ্ন সড়কের পাশে বাসটি পার্ক করা ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রæত পালিয়ে যান।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে একই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারি এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি লেগুনায়ও আগুন দেওয়া হয়। তবে স্থানীয় লোকজন দ্রæত আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।
Box-5 বিভাগের আরো খবর
-
আমরা রাজপথে থেকে আওয়ামী লীগকে মোকাবিলা করব: সজল
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের পর কৃষকদল নেতা জুয়েল আরমান বহিষ্কার
-
গাড়িতে আগুন দিলে আ. লীগের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে : রনি
-
শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে আগুন
-
আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: রিয়াদ চৌধুরী
-
ফার্মেসি কোর্সে বিসিডিএসে’র সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ওষুধ ব্যবসায়ীদের
-
জুয়েল বাহিনীর তাণ্ডবের ভিডিও ধারণ করায় যুবককে কু’পি’য়ে হ’ত্যা
-
প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিল মৎস্যজীবী দলের সভাপতি
-
বিতর্কিত ফেরদাউসের ‘গোপন’ ভিডিও ভাইরাল
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
-
বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
আপনার মতামত লিখুন :