ফার্মেসি কোর্সে বিসিডিএসে’র সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ওষুধ ব্যবসায়ীদের


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 18, 2026 ফার্মেসি কোর্সে বিসিডিএসে’র সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ওষুধ ব্যবসায়ীদের
ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছেন ওষুধ ব্যবসায়ীরা। 

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতি’র নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সারা দেশে একযোগে আয়োজিত এ মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এ সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্তে ওষুধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. নাসির উদ্দিন ও কার্যকরী সদস্য মো. কবির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. নেফাউল ইসলাম, সহ-সভাপতি মো. মুনিরুল ইসলাম, মো. আলী আজম খান, সদস্য মো. সাদিকুল ইসলাম, মো. আওলাদ হোসেস, মো. আব্দুর রব ভূঞা, মো. মোয়াজ্জেম হোসেন, মো. ইব্রাহিম, মো. শরিফুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. হাফিজুল রহমান, মো. মনিরুল ইসলাম, মো. নাসির উদ্দিন, মো. ইসমাইল হোসেন ও মো. ইউনুছ আলী।

বক্তারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বহাল রাখার দাবি জানান।