সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের পর কৃষকদল নেতা জুয়েল আরমান বহিষ্কার
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 18, 2026
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলা ও ইউসুফ মোল্লা (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার পর কৃষক দলের জেলা শাখার যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা শাখার সভাপতি জুয়েল আরমানকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা শাখার সভাপতি জুয়েল আরমানকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার সাথে দলীয় নেতাকর্মীদের কোনরূপ যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জুয়েল আরমানকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি মারামারি, হামলা ও যুবক খুনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে তার নাম উঠে এসেছে।
এর আগে, গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইলে ধারণ করায় ইউসুফ মোল্লা (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষকদল নেতা জুয়েল আরমানের লোকজন অপহরণ মামলার বাদীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালালে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ চাঁদপুরের খিলবাজার থানার বেরকি গ্রামের মফিজ মোল্লার ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার শিয়াচর নাজমুল গার্মেন্টস সংলগ্ন শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় গাড়ি চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে শিয়াচর তক্কার মাঠ এলাকায় কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। তাদের হাতে রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। হামলাকারীরা তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
এ সময় দেলুর বাড়ির পেছনে শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ মোল্লা নিজের মোবাইল ফোনে হামলার দৃশ্য ভিডিও ধারণ করছিলেন । বিষয়টি হামলাকারীদের নজরে এলে তারা ইউসুফের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
হামলার নেপথ্যের কারণ উল্লেখ করে কুতুবপুর ইউনিয়ন বিএনপি নেতা ও ভুক্তভোগী দেলোয়ার হোসেন দিলু বলেন, গত ২০ জুন রাতে ফতুলা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান আমাকে অপহরণ করে চাঁদা দাবি করে ও অস্ত্র ঠেকিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় আমার ছেলে বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় জুয়েল আরমানের নামে ওয়ারেন্ট জারি করেছে আদালত। গত মঙ্গলবার জুয়েল আরমান আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়ে বের হয়ে মামলার বাদী ও আমার ছেলে জুয়েল হাওলাদারের ওপর হামলা চালায় সে। এ নিয়ে হাতাহাতিতে উভয় পক্ষের লোকজন আহত হয়। এর জের ধরে রাতে জুয়েল আরমান তার দলবল নিয়ে প্রতিশোধ নিতে ধারালো অস্ত্রসহ আমাদের বাড়ি ভাঙচুর করে ও লুটপাট করে। এ সময় আমাদের পার্শ্ববর্তী বাড়ির ভাড়াটিয়া ইউসুফ ভিডিও ধারণ করতে গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
Box-4 বিভাগের আরো খবর
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের পর কৃষকদল নেতা জুয়েল আরমান বহিষ্কার
-
গাড়িতে আগুন দিলে আ. লীগের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে : রনি
-
শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে আগুন
-
আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: রিয়াদ চৌধুরী
-
ফার্মেসি কোর্সে বিসিডিএসে’র সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ওষুধ ব্যবসায়ীদের
-
জুয়েল বাহিনীর তাণ্ডবের ভিডিও ধারণ করায় যুবককে কু’পি’য়ে হ’ত্যা
-
প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিল মৎস্যজীবী দলের সভাপতি
-
বিতর্কিত ফেরদাউসের ‘গোপন’ ভিডিও ভাইরাল
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
-
বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু
-
মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের পায়ের রগ কাটার অভিযোগ
-
আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযানে ব্যানারসহ আটক ১
-
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক গ্রেপ্তার
-
ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেয়, দেড় মাস পর মৃত্যু
-
কৌশলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ
-
ডেঙ্গু প্রতিরোধে শহরে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
আপনার মতামত লিখুন :