সুরুজ্জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে খোরশেদের কবর জিয়ারত


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 23, 2026 সুরুজ্জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে খোরশেদের কবর জিয়ারত
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও শহর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে খোরশেদ বর্তমান নেতাদের উদ্দেশে বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যেসব নেতাকর্মী ভূমিকা রেখেছেন এবং জুলুম-নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মরণ করা উচিত। তাঁদের অবদান স্বীকার না করলে ভবিষ্যৎ প্রজন্মও একসময় আমাদের মনে রাখবে না।

দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মরহুমের ছেলে টনি জামান, মহানগর যুবদলের সাবেক নেতা মো. আফজাল সোবহান, রানা মুন্সি, মো. মুসা, আমির সোহেল, মাসুম খন্দকার, ইসলাম মিয়া ও রনি শিকদার প্রমুখ।