ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 27, 2026
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ওপর একটি স্থায়ী সেতুর অভাবে তিন দশকেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগে রয়েছেন অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো পার হয়ে স্কুল-কলেজ, হাট-বাজার ও কর্মস্থলে যাতায়াত করছেন তারা। বর্ষা মৌসুমে সাঁকোটি পানিতে তলিয়ে গেলে নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের গুলনগর ও সনমান্দী ইউনিয়নের কুমারচর গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। পঞ্চমীঘাট বাজারসংলগ্ন এ নদে কোনো স্থায়ী সেতু না থাকায় কুমারচর, জোয়ারদী, দৌলরদী, ফতেপুর, গাংকুলকান্দি, দড়িকান্দি, সাজালেরকান্দীসহ আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষ প্রতিদিন বাঁশের তৈরি সাঁকো ব্যবহার করে নদী পারাপার করেন।
প্রতি বছর শুষ্ক মৌসুমে এলাকাবাসীর উদ্যোগে অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও বর্ষা এলেই সেটি পানিতে তলিয়ে যায়। তখন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, অসুস্থ রোগী ও অন্তঃসত্ত্বা নারীদের জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চলাচল করতে হয়।
কুমারচর গ্রামের বাসিন্দা আবদুল হক বলেন, বাজারের মালামাল ও কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হয়। ফসলের বোঝা নিয়ে বাঁশের সাঁকো পার হওয়া অত্যন্ত কষ্টসাধ্য। তার দাবি, গত প্রায় ৫০ বছরে এ সাঁকো পারাপারের সময় অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্বও বরণ করেছেন।
দৌলরদী গ্রামের বাসিন্দা সোহেল আরমান বলেন, কুমারচর-গুলনগর সেতুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও বিভিন্ন দপ্তরে আবেদন করা হলেও এখন পর্যন্ত বাস্তব কোনো অগ্রগতি হয়নি। জনপ্রতিনিধিদের কাছ থেকে বারবার আশ্বাস মিললেও সেতু নির্মাণের কাজ শুরু হয়নি।
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জনি জানায়, প্রতিদিন সাইকেল কাঁধে করে বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। এতে সবসময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। একটি স্থায়ী সেতু নির্মিত হলে শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।
সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, বর্ষাকালে নৌকাডুবির ঘটনায় সুমাইয়া নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা এখনো এলাকাবাসীর মনে দাগ কেটে আছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ জরুরি। তার মতে, সেতুটি নির্মিত হলে প্রায় ২০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আলমগীর হোসেন চৌধুরী জানান, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় ব্রহ্মপুত্র নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
মতিন চৌধুরী ও জাকির খান ছিলেন নানা-নাতি : দিদার খন্দকার
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
গুপ্তদের কঠোর হুঁশিয়ারি দিলেন মামুন মাহমুদ
-
সরকারের ইতিবাচক উদ্যোগ দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে : আজাদ
-
চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্যোক্তারা নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন : মোহাম্মদ সোহাগ
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
-
ফতুল্লায় মাদ্রাসা দুর্ঘটনায় দগ্ধ আতিয়ার পর জিদনির মৃত্যু
-
ফ্যাসিস্ট সরকার হিন্দুদের বিএনপি থেকে দূরে রেখেছিল : রাকিব
-
নৈরাজ্যকারীদের প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন এমপি আজাদ
-
নারায়ণগঞ্জের হিরো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিব
-
ফতুল্লায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
আপনার মতামত লিখুন :