রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 29, 2026
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে বিএনপির স্থানীয় রাজনীতিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, মাঠের কর্মস‚চিতে সক্রিয় থাকা এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের কারণে তাকে ঘিরে দলীয় পর্যায়ের বাইরেও সাধারণ ভোটারদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।
দলীয় নেতাকর্মীদের বিশাল অংশ সদর উপজেলা পরিষদ নির্বাচনে রনিকে প্রার্থী হিসেবে দেখতে চান। তাদের দাবি, দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এবং আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় থাকার কারণে তৃণম‚ল নেতাকর্মীদের সঙ্গে তার একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
মশিউর রহমান রনির রাজনৈতিক পথচলা ছাত্রদলের মাধ্যমে। একপর্যায়ে তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মস‚চিতে সক্রিয় থাকার পাশাপাশি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধেও তিনি প্রকাশ্যে অবস্থান নেন।
বিশেষ করে তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানের রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে বিএনপির বিভিন্ন কর্মস‚চিতে তাকে সক্রিয় দেখা যায় বলে দলীয় নেতাকর্মীরা জানান। রাজনৈতিক বিরোধের জেরে রনিকে গুম করার চেষ্টা হয়েছিল।
ছাত্রদলের নেতৃত্বের পর মশিউর রহমান রনি যুবদলের রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পান তিনি। বর্তমানে জেলা যুবদলের সাংগঠনিক কর্মকাÐ, দলীয় কর্মস‚চি ও মাঠপর্যায়ের রাজনৈতিক কার্যক্রমে তাকে নিয়মিত সক্রিয় থাকতে দেখা যাচ্ছে।
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, সদর উপজেলার বাসিন্দা হওয়ায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে রনির দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কর্মকাÐেও তার সম্পৃক্ততা রয়েছে। ফলে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় তার নাম গুরুত্ব পাচ্ছে।
দলের তৃণমূলের কয়েকজন নেতাকর্মীর ভাষ্য, রনির অন্যতম শক্তির জায়গা হলো দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করে যুবদলের জেলা পর্যায়ের নেতৃত্বে আসার কারণে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা এবং কর্মীদের সঙ্গে সমন্বয়ের অভিজ্ঞতা তার রয়েছে।
তরুণ ভোটারদের মধ্যেও রনিকে নিয়ে আগ্রহ রয়েছে বলে দাবি করছেন তার সমর্থকরা। তাদের মতে, তুলনাম‚লক তরুণ নেতৃত্বের পাশাপাশি দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকার কারণে রনির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরি হয়েছে।
তবে সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত কাকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে এখনো চ‚ড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলীয় সিদ্ধান্ত, স্থানীয় নেতাকর্মীদের মতামত এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতির ওপর বিষয়টি নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নেতাকর্মীদের একাংশের প্রত্যাশা, দীর্ঘদিন মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা রনিকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন দেওয়া হলে তিনি তৃণম‚ল পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করতে পারবেন। অন্যদিকে প্রার্থী চ‚ড়ান্ত করার ক্ষেত্রে দলীয় নেতৃত্বের সিদ্ধান্তই শেষ কথা বলে মনে করছেন বিএনপির সংশ্লিষ্টরা।
সম্ভাব্য নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সদর উপজেলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় মশিউর রহমান রনির নাম ক্রমেই সামনে আসছে।
বক্স ২ বিভাগের আরো খবর
-
রাজপথে আন্দোলনে সক্রিয় রনিকে চায় নেতাকর্মীরা
-
শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
প্রকাশে ঘুরে বেড়াচ্ছে হত্যা মামলার আসামি আবু সুফিয়ান
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে ব্যবসায়ী সোহাগের অভিনন্দন
-
অপহরণের ঘটনা আড়াল করতে জুয়েলের স্ট্যান্ডবাজি
-
নিহতের পরিবারকে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিলেন এমপি নজরুল ইসলাম আজাদ
-
পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
-
রূপগঞ্জে ১১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
সন্ত্রাসী জাহিদ বাহিনীর তান্ডবে বাড়ছে আতঙ্ক
-
ব্রহ্মপুত্র নদের ওপর সেতুর অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
-
বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
-
পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি, অস্ত্র সহ আটক ২
-
ফতুল্লায় নারী নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার
-
জাকির খানের সাথে সাক্ষাৎ করলেন দেওভোগ মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা
আপনার মতামত লিখুন :