বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Aug 24, 2026 বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগ।

সাক্ষাৎকালে নদীপথের নাব্যতা সংরক্ষণ, নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কাঁচামাল পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ শিল্পখাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এ সময় নৌপথের কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে শিল্প ও ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন মোহাম্মদ সোহাগ। বিআইডব্লিউটিএ চেয়ারম্যানও নৌপথের উন্নয়ন ও নাব্যতা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন (মাসুদ)।