আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ৮
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 27, 2026
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও পথচারীসহ উভয় পক্ষের টেঁটাবিদ্ধ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়েছে। এসময় ঘটনাস্থল থেকে অর্ধ শতাধিক টেঁটাসহ আট জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলী ইউনিয়নের আকবরনগর সিপাহীবাড়ি ও উত্তর গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ইটভাটাগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ, ট্রলারে মাটি সরবরাহ, লেবার নিয়োগের কমিশন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সামাদ আলী ও হালিম আজাদ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে টেঁটাবিদ্ধ সহ উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে ।
আহতদের উদ্ধার করে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সংঘর্ষের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা ও জেলা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে এলাকায় অভিযান চালিয়ে অর্ধ শতাধিক টেঁটাসহ আট জনকে আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও টেঁটা উদ্ধারসহ আট জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনায় কতজন আহত হয়েছে তা জানা নেই। তবে কেউ আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান খবর বিভাগের আরো খবর
-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন
-
আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ৮
-
মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : খোরশেদ
-
মেধা তালিকার ৩ শিক্ষার্থীকে বিনা খরচে ভর্তির ঘোষণা দিলেন দিদার খন্দকার
-
দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখায় ব্যবসায়ী সোহাগকে ডিআরইউর শুভেচ্ছা স্মারক প্রদান
-
সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলার আসামি ২৫০
-
অধিক মুনাফার প্রলোভনে ১১ লাখ টাকা প্রতারণা, গ্রেপ্তার ১
-
আ.লীগের নাশকতার বিরুদ্ধে সজলের কঠোর হুঁশিয়ারি
-
গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
-
প্রয়াত নেতাদের যথাযথ শ্রদ্ধা জানাতে আমরা ব্যার্থ : খোরশেদ
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
ককটেল বিস্ফোরণের অভিযোগে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
-
ফতুল্লায় গভীর রাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আ’গু’ন
-
সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আল্টিমেটাম
-
সিদ্ধিরগঞ্জে প্রতারক সাইফুল গ্রেফতার
-
ডিবির অভিযানে জেলা কৃষক লীগ নেতা গ্রেফতার
-
কবুতর চুরির অভিযোগে গণ‘পি‘টু‘নিতে যুবকের মৃত্যু
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
আপনার মতামত লিখুন :