অধিক মুনাফার প্রলোভনে ১১ লাখ টাকা প্রতারণা, গ্রেপ্তার ১
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 24, 2026
নারায়ণগঞ্জে অনলাইন ট্রেডিংয়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তার আব্দুল্লাহ সরকার (৩৯) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২১ নভেম্বর কামারখন্দ থানা পুলিশের সহযোগিতায় আব্দুল্লাহ সরকারকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে নারায়ণগঞ্জে এনে আদালতে হাজির করা হলে পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বাদী নারায়ণগঞ্জ শহরের টানবাজারের ব্যবসায়ী মো. নুর কামাল আজাদ (৪৮)। অনলাইনে বিনিয়োগের মাধ্যমে লাভের আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ১০ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পিবিআইয়ের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে চক্রটি বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত। পরে ওই অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে দেশ-বিদেশে সহযোগীদের কাছে পাঠানো হতো।
এর আগে একই মামলায় গত ৬ জুলাই নাজমুল হোসেন (৪১) ও হাবিব মিয়া (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করে পিবিআই। ঢাকার আফতাবনগর ও নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।
চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।
বক্স ২ বিভাগের আরো খবর
-
সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলার আসামি ২৫০
-
অধিক মুনাফার প্রলোভনে ১১ লাখ টাকা প্রতারণা, গ্রেপ্তার ১
-
আ.লীগের নাশকতার বিরুদ্ধে সজলের কঠোর হুঁশিয়ারি
-
গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
-
প্রয়াত নেতাদের যথাযথ শ্রদ্ধা জানাতে আমরা ব্যার্থ : খোরশেদ
-
সুরুজ্জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে খোরশেদের কবর জিয়ারত
-
ফতুল্লায় লেগুনাতে অ’গ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ৯৭ জন আসামি
-
ফতুল্লায় ডাইংয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক
-
নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ও ট্রাকে আ’গু’ন দিয়েছে দুর্বৃত্তরা
-
থানা থেকে তাঁতী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে চড় খেলেন এনসিপি নেতা, কনস্টেবল বরখাস্ত
-
একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আ’গু’ন
-
ককটেল বিস্ফোরণের অভিযোগে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
-
ফতুল্লায় গভীর রাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আ’গু’ন
-
সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আল্টিমেটাম
-
সিদ্ধিরগঞ্জে প্রতারক সাইফুল গ্রেফতার
-
ডিবির অভিযানে জেলা কৃষক লীগ নেতা গ্রেফতার
-
কবুতর চুরির অভিযোগে গণ‘পি‘টু‘নিতে যুবকের মৃত্যু
-
যুগান্তরের সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকি
-
বিশুদ্ধ পানির সংকটে বন্দরবাসীর চরম দুর্ভোগ
-
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হ’ত্যা’র অভিযোগ, ২০টি আঘাতের চিহ্ন
আপনার মতামত লিখুন :