বস্তা প্রতি অতিরিক্ত টাকা আদায় করা হয়নি : ব্যবসায়ী সোহাগ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 15, 2026
স্টাফ রিপোর্টার: ‘আটা-ময়দার বস্তায় ৩০০ টাকা বাড়তি আদায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি।
সোমবার এক প্রতিবাদ লিপিতে সমিতির পক্ষ থেকে বলা হয়, প্রতিবেদনে সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগের বিরুদ্ধে বস্তাপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা অতিরিক্ত আদায়ের যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। এ ধরনের অভিযোগের পক্ষে প্রতিবেদনে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা লেনদেনের প্রমাণ উপস্থাপন করা হয়নি বলেও দাবি করা হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, সম্প্রতি নিতাইগঞ্জ এলাকায় পণ্য ওঠানামা ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ঘাট ইজারার ফি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে গমের দাম, আমদানি ব্যয়, পরিবহন খরচ, শ্রমিক মজুরি ও উৎপাদন ব্যয়ের পরিবর্তনের কারণে আটা-ময়দার বাজারদরেও প্রভাব পড়ছে।
সমিতির দাবি, বাজারদর বৃদ্ধি এবং কোনো ব্যক্তির মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয় দুটি আলাদা। মোহাম্মদ সোহাগ কোনো ক্রেতার কাছ থেকে বস্তাপ্রতি ২০০ বা ৩০০ টাকা অতিরিক্ত আদায় করেননি এবং এ ধরনের কোনো নির্দেশও দেননি।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, নিতাইগঞ্জ ঘাটের ইজারা ও পণ্য ওঠানামা নিয়ে দীর্ঘদিনের যে সমস্যা রয়েছে, সেটি সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের ভ‚মিকা ও প্রকৃত কারণ খতিয়ে দেখা প্রয়োজন। এ ক্ষেত্রে কোনো ব্যক্তিকে দায়ী করার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
সমিতির পক্ষ থেকে বলা হয়, সংগঠনের সভাপতি হিসেবে মোহাম্মদ সোহাগ মিল মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে দায়িত্বশীল ভ‚মিকা পালন করে আসছেন।
ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যাশা জানিয়েছে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি।
ব্যবসায়-বাণিজ্য বিভাগের আরো খবর
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
পদ্মা সেতুর নিচ থেকে মাটি কাটছে কারা?
-
দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসকের সাথে রিয়াদের সাক্ষাৎ
-
বিএনপির দিলুকে ফাঁসাতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
-
নারায়ণগঞ্জ আদালতের জারীকারক রফিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
বস্তা প্রতি অতিরিক্ত টাকা আদায় করা হয়নি : ব্যবসায়ী সোহাগ
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল
-
ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি, সুষ্ঠু বিচারের অপেক্ষা
-
নিখোঁজের ৮ ঘন্টা পর শীতলক্ষ্যা নদীতে মিললো ডুবুরির মরদেহ
-
ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
-
২৪০টি পূজামণ্ডপে জেলা পরিষদের ২৪ লাখ টাকা অনুদান প্রদান
-
পিস্তল-শটগান ফেরত পেয়ে এমপি ও ডিসি-এসপিকে সোহাগের ধন্যবাদ
-
আ. লীগ আমলে কারবরণ করা ব্যক্তি কিভাবে ওই দলের অর্থদাতা হয়, প্রশ্ন সেলিম প্রধানের স্ত্রীর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুবদল নেতা রনির স্যালুট
-
অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবসায়ী সোহাগের আবেদন
-
একতা মার্কেট দখলের নেপথ্যে এমপিপুত্র আশার হাত রয়েছে জানালেন হিরন
আপনার মতামত লিখুন :